*যারা কাছে আছে
তারা কাছে থাকে
তারা তো পারেনা জানিতে
তাহাদের চেয়ে তুমি কাছে আছো
আমার হৃদয় খানিতে। (সংগৃহিত)
*সকাল আমার গেল মিছে,
বিকেল যে যায় তারই পিছে,
রেখো না আর,
বেঁধো না আর কলের কাছাকাছি,
আমি ডুবতে রাজি আছি। (সংগৃহিত)
*ভালোবাসা হয়ে যায় করা যায় না ,
লগ্ন যেমন বয়ে যায় ধরা যায় না।
সন্ধ্যার আকাশে উঠেছে যত তারা জ্বলে জ্বলে ,
রাত শেষে হবে যে সারা রিক্ত মন
তার ভরা যায় না ভালো লাগা চোখে নেশা স্বল্পক্ষণ ,
ভালোবাসা চিরন্তণ মনের বাধন।
(বান্ধবীর লিখে দেওয়া)
*হাজার বছর ধরে লুকিয়ে রেখেছি তোমারে
আমার মনের মন্দিরে ,
ফেলবোনা তোমারে ফেলবোনা গো দূরেছূরে,
লক্ষ দিনের আলোর আঁধারে যে রূপে রেখেছি তোমারে ,
সে রূপ করে রাখবো জড়িয়ে আমার ভালোবাসার কুঠিরে।
নতুন দিনের নতুন ভোরে ,
এক সুরে গেয়ে গান ,
ধন্য হবো দোঁহে
এই মোর প্রতিদান ।।
(বান্ধবীর লিখে দেওয়া)
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৩ রাত ৯:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



