তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দেশের রাজনৈতিক অংগন যথেষ্ট অস্থিতিশীল হবার পথে রয়েছে। এমন কি সামনের সাধারন নির্বাচন নিয়ে শংকার সৃষ্টি হয়েছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? আমি কিন্তু তা মনে করি না। চলুন, বিষয়টি একটু বিশ্লেষন করি।
ধরুন বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকার মেনে নিলো। বিরোধীদল কি তখনই শান্ত হয়ে আন্দোলন বন্ধ করে দিয়ে নির্বাচনের প্রস্তুতি নিবে? জ্বী, না। আমার তা মনে হয় না। কারন তখন কে ঐ সরকারের প্রধান হবে তা নিয়ে নতুন যুদ্ধ শুরু হবে। সংবিধানের বাতিলকৃত ধারা পূনঃপ্রবর্তন করলে ঐ সরকারের প্রধান হবেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। বিরোধীদল তাঁকে মেনে নিতে কতটুকু প্রস্তুত? আদৌ কি তাকে মেনে নিবে? আমার তা মনে হয় না। শুরু হবে নতুন আন্দোলন, জ্বালাও পোড়াও।
অপরদিকে বর্তমান সরকারের অধীনে নির্বাচন হলে এবং সেই নির্বাচনে বিরোধী দল জয়লাভ করলে তার ৫ বছর পরের নির্বাচনের সময় তখনকার বিরোধীদল (বর্তমান সরকার দল) তখনকার সরকারের (বর্তমান বিরোধীদল) অধীনে নির্বাচনে কতটুকু প্রস্তুত থাকবে?
এই প্রশ্নসমুহের উত্তর খুঁজলে বেরিয়ে আসবে তত্ত্বাবধায়ক সরকার বর্তমান সংকট নিরসনে কতটুকু স্থায়ী ভূমিকা রাখবে। ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন আসলে এই সংকট নিরসনে রাজনৈতিক দলের দিকে তাকিয়ে থাকার কোন অর্থ নেই। আসলে তাদের হাতে কোন ভূমিকা নেই। প্রকৃত ক্ষমতা ভোটারদের হাতে। যারা সঠিকভাবে নৈতিকতার সাথে বিচার-বিবেচনা প্রয়োগ করে ভোট দিয়ে বিকল্প নেতৃত্ব সৃষ্টি করলে হয়ত এই জিম্মি অবস্থা থেকে দেশ মুক্তি পাবে। পর্যায়ক্রমে ক, খ, ক, খ, ক, খ কে ভোট না দিয়ে চ, ছ, জ এর দিকে নজর দিলে ক, খ শিক্ষা পাবে এবং নিজেদের শুধরে নিবে। তাবলে চ, ছ, জ বলতে যেন আর যাই হোক রাজাকার না বোঝানো হয়।
শেষ কথা্ : যে জাতি যেমন তার নেতৃত্ব তেমন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



