somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরান কথা নতুন সুরে,আজকে আমাদের খেলা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাল ২০০৫,
নিজেদের সর্বপ্রথম টেস্ট জয়ের পর একটানা দুই বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া আর ক্রিকেটের জনক ইংল্যান্ডের সাথে তাদের মাটিতেই Tri-Nations NatWest Series খেলতে উড়ে গেলো হাবিবুল বাশার - খালেদ মাহমুদরা।
লক্ষ্য > অন্তত ক্লাবগুলার সাথে সম্মান জনক ব্যাবধানে হার।

দলের সাথে ছিলো ১৬ বছর বয়সী একটা পিচ্চি উইকেট-কীপার।
হুমম, আমাদের মুশি।
ছিলো আমাদের বর্তমান কাপ্তানও - যাকে দেখে ইঞ্জুরি পর্যন্ত ভয় পায়।

বৃটিশ বিশ্ববিদ্যালয়ের সাথে ৩ দিনের ম্যাচ জাভেদ ওমরের সেঞ্চুরিতে বেশ ভালোভাবেই ড্র করে বাংলাদেশ।

পরের দুই ম্যাচের একটাও আর তৃতীয় দিনের লাঞ্চ বিরতি পর্যন্ত টেনে নিয়ে যেতে পারলো না অভিজ্ঞতাহীন দলটা।
Sussex এর বিপক্ষে প্রথম ম্যাচে ৪০ পার করা একমাত্র স্কোরার মুশফিক।

পরের ম্যাচে Northamptonshire এর সাথে ১৫ চার আর এক ৬ এ এই পিচ্চিরই করা অপরাজিত ১১৫ রান সত্বেও সেই ইনিংস ব্যাবধানে হার।

পরবর্তি ৩ ম্যাচের রেজাল্ট -

ইংল্যান্ড ইনিংস ও ২৬১ রানে জয়ী
ইংল্যান্ড ইনিংস ও ২৭ রানে জয়ী
Durbishire ৬ উইকেটে জয়ী

এরপরে অবশ্য Worcestershire কে চার উইকেটে হারিয়ে সফরে প্রথম জয়ের দেখা বাশারদের।

তারপরেই আবার ইংল্যান্ডের কাছে ১০ উইকেটের হার।
.................................

18 June 2005
#AUSvBAN

সোফিয়া গার্ডেনের হাজার হাজার দর্শককে অবাক করে দিয়ে ম্যাচের দ্বিতীয় বলে ম্যাডাম গিলক্রিস্টের স্টাম্প বরাবর পায়ে আঘাত মাশরাফির।
টিভি সেটের সামনে বসা মানুষগুলো কয়েক সেকেন্ডের জন্য রোবট হয়ে গেলো।
এরপরে ছোট্ট একটা দেশ থেকে যে পরিমান উল্লাসের শব্দ শোনা গেলো - তাতে মনে হলো বাংলাদেশ বোধ হয় বিশ্বকাপ জিতে গেছে।

স্কোর - Australia 0/1. 0.2 Overs

তাপস বৈশ্য পরের ওভারে হেইডেনের কাছে বাউন্ডারি খেলেও তৃতীয় ওভার মেডেন দিলো মাশরাফি।
৬ নাম্বার ওভারে আবার সেই তাপসকেই ফিরিয়ে আনলেন বাশার।
এবার LBW রিকি পন্টিং।।
অস্ট্রেলিয়া 9/2

প্রচুর মার খেলেও ১৫ নাম্বার ওভারে হেইডেন আকাশে তুলে দিলো তাপসের বলে -
ক্যাচ এবং NO BALL

অবশ্য কিছুক্ষনের মধ্যেই নাজমুলের বলে বোল্ড হেইডেন।

১০ ওভারে ৩১ দেওয়া মোহাম্মদ রফিকের সাথে মাশরাফির অসাধারন বোলিংয়ে ৫০ ওভার শেষে ৫ উইকেটে ২৪৯ রান সংগ্রহ অস্ট্রেলিয়ার।

মার্টিন ৭৭
ক্লার্ক ৫৪
হাসি এবং ক্যাটিচ অপরাজিত যথাক্রমে ২১ বলে ৩১ এবং ২৩ বলে ৩৬ রানে।

জবাবে তুষার ইমরান দ্রুত ২৪ রান করে আউট হলে নাফিস ইকবাল করেন ৮ আর জাভেদ ওমর ৫১ বলে ১৯।

ক্রিজে এবার আশরাফুল আর হাবিবুল বাশার।
তাদের ১৩০ রানের ম্যাচ সেরা জুটি ভাঙলো গিলেস্পির বলে।
আশরাফুল খেললেন ১০১ বলে ১০০ রানের ঐতিহাসিক ইনিংস।
হাবিবুল বাশারও প্যাভিলিয়নে ফেরার আগে করে দিয়ে যান ৪৭ টা মুল্যবান রান।

দুই সেট হয়ে যাওয়া ব্যাটসম্যানের বিদায়ের পরে ১৭ বলে বাংলাদেশের তখনো প্রয়োজন ২৩ রান।
।
।
আফতাব আহমেদ লেগবাই এ সিংগেল দিলেন মোহাম্মদ রফিককে।
তিনিও লেগবাই নেওয়ার আগে হাটু গেড়ে মেরে গেলের অসম্ভব দরকারি একটা চার।

এক ওভারে ১০ নেওয়ার পরে বাংলাদেশের দরকার ১৩ বলে মাত্র ১২।

ম্যাগ্রার পরের ওভারে ব্যাটের কোনায় লেগে রফিকের একটা চার হলেও এই ওভারে উঠলো মাত্র ৬।

Need 7 Runs of 6 Balls.
লাস্ট ওভারের প্রথম বল করতে শরীরের পুরো শক্তি দিয়ে দৌড়ে আসলেন গিলেস্পি।
আফতাব বল দেখলেন - ব্যাট ঘোরালেন -এবং মিড উইকেটের উপর দিয়ে ৬।
।
।
।
।
।
।
।
।
।
।
।
।
লেখাটা এখানেই শেষ করার ইচ্ছা ছিলো, তবে না বললে অসম্পুর্নই থেকে যাবে -

আফতাব - আশরাফুল - রফিক - বাশার, আমরা তোমাদের ভুলি নাই।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সেই ঐতিহাসিক গান আজকে ভাষা শহীদদের সাথে উৎসর্গ করা হোক ২০০৫ সালের সেই দলের প্রত্যেক খেলোয়ারের প্রতি, যাদের জন্য আজকে সাকিব - তামিম - মুশফিকের মত প্লেয়াররা আমাদের দেশের।

.
.
.
.
.
পরের তিন ম্যাচ ইংল্যান্ডের কাছে ১৬৮, অস্ট্রেলিয়ার কাছে ১০ এবং ৬ উইকেটে হেরে দেশে ফেরত আসে বাংলাদেশ।
হারবেই তো, টাইগাররা তো তখনো শাবক।
NatWest Series এর কাপ সেবার ভাগাভাগি করে নেয় অস্ট্রেলিয়া আর ইংল্যান্ড।

আজকে ৯ বছর ৮ মাস ৩ দিন
কিংবা ৩৫৩৫ দিন
কিংবা ৮৪৮৪০ ঘন্টা
অথবা ৫০৯৩২৮০ সেকেন্ড পর সর্বশেষ ম্যাচগুলার ফলাফল হিসাব করলে বিশ্বের আর সবগুলো দেশ থেকেই এগিয়ে বাংলাদেশ।
২০০৫ এর সেই দলের অন্যতম সেরা ভরসা মাশরাফি আজকে এই দলের ক্যাপ্টেন।
সেই সময়ের দেশসেরা অলরাউন্ডার খালেদ মাহমুদ সুজন আছেন ম্যানেজারের দায়িত্বে।
আকরাম খানের ভাতিজা আর নাফিস ইকবালের ভাই সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো।

এছাড়াও প্রস্তুতি ম্যাচের সেরা খেলোয়ার মুশফিক, যাকে মুল ম্যাচে খেলার সুযোগই দেওয়া হয় নাই - আজকে এই দলের মেইন ব্যাটসম্যান।
সাদাকালো টিভির সামনে বসে সেই সিরিজ দেখা সাকিব আল হাসান আজকে বিশ্বের সেরা খেলোয়ার।

অস্ট্রেলিয়ার কি উচিত না ম্যাচ শুরুর আগেই ওয়াক ওভার দেওয়া?

-
ইশরাক
২১ শে ফেব্রুয়ারি
২০১৫

বি:দ্র: স্কোরগুলো এবং ম্যাচের তালিকা নেওয়া হইছে ক্রিকইনফো থেকে।
Bootable এর তখন খেলা বুঝার মতো বয়স হয় নাই। :-P
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৭
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৫ ফুলদল

লিখেছেন হুমায়রা হারুন, ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:২৭

প্রকৃতি যখন যন্ত্রণার ভারে নুয়ে পড়ে, সূর্য ক্লান্ত অভিমানে আড়াল করে তার দীপ্ত মুখ। তাপমাত্রা ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড। শীতের নিঃশব্দ আগ্রাসনে নিস্তব্ধ চারপাশ। জীবনের স্পন্দন নেই।... ...বাকিটুকু পড়ুন

চলতে চলতে পথে ৬

লিখেছেন কবিতা ক্থ্য, ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৪৭

প্রকৃতির নিষর্গ:



ওবেরন যাওয়ার পথে জুলাই মাসে নিউ সাউথ ওয়েলসের (NSW) মেফিল্ড গার্ডেনে ধারণ করা এই ছবিটি একটি শান্ত পুকুরের বুকে প্রকৃতির প্রতিবিম্বি - প্রাণবন্ত ঋতুভিত্তিক রঙের মাধ্যমে শীতকালের... ...বাকিটুকু পড়ুন

‘Why you come here?’ সুবিধামতো পরিচয়ের প্রবাসী

লিখেছেন মুনতাসির, ১৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৬

কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রপ্রেমী ও রবীন্দ্রবিরোধী - কারা ভালো লেখে-মন্তব্য করে ব্লগে

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৫


আখতারুজ্জামান আজাদ নামে এক লেখকের একটা লেখা দৃষ্টিগোচর হলো কাল। লেখাটা দিয়েই আমার পোস্ট শুরু করব।

স্বল্প-বাংলা-জানা এক জাপানি ভদ্রলোক কোলকাতার এক দাদাকে জিজ্ঞেস করলেন— ‘এই যে আপনারা নামের শেষে দা... ...বাকিটুকু পড়ুন

জানের বদলে জান: ব্যাপারটায় প্রতিহিংসার ফ্লেভার মেশানো

লিখেছেন অপলক , ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৩৬

ইসলামে কি বলা আছে সেটা নিয়ে আলোচনা করতে চাই না। দেশের আইনে কি আছে সেটাও না। ইংরেজীতে দুটো শব্দ আছে: Equality (Sameness: সমতা) এবং Equity (Fairness: নায্যতা)।




একটা অপ্রাপ্ত... ...বাকিটুকু পড়ুন

×