somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দাঁড়ি কমার ঝামেলা

২৫ শে মে, ২০০৭ সকাল ৭:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন এক স্কুলে ক্লাস টুয়ের একজন শিক্ষক ক্লাস নিচ্ছিলেন। তিনি একটা কাগজ থেকে নিচের লাইনগুলো ক্লাসের সবাইকে পড়ে শোনালেন এবং পড়া শুনে সবাইকে খাতায় লিখতে বললেন -

কাল সারারাত ধরিয়া বৃষ্টি হইয়াছে। দৈনিক খবরের কাগজে প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রার খবর প্রকাশিত হইয়াছে। পাবনা মানসিক হাসপাতালে ডাক্তারেরা ধর্মঘট ডাকিয়াছে। বগুড়ার বাজারে নানা রকম মাছের আকাল দেখা দিয়াছে। সংসদ ভবনে গতকাল সরকারী ও বিরোধী দলীয় সদস্যদের মাঝে তুমুল বাক বিতন্ডা হইয়াছে। ঢাকা স্টেডিয়ামে স্থানীয় ও বিদেশী কয়েকটি ব্যান্ড দল নিয়া কনসার্টের আয়োজন করা হইয়াছে। মংগলগ্রহে দুইটি নভোযান গতকাল রাশিয়া হইতে পাঠানো হইয়াছে। ভেড়ামারাতে পুলিশ দুইজন সন্ত্রাসীকে গ্রেফতার করিয়াছে। বিটিভি চ্যানেলে রান্না শিখাইবার জন্যে রান্নাবান্না নামক নতুন অনুষ্ঠান আরম্ভ হইয়াছে। বিবিসি চ্যানেলে হোয়াইট হাউস হইতে প্রাপ্ত খবরে বলা হইয়াছে জর্জ বুশ নাকি ওসামা বিন লাদেনের শিষ্য, ওসামা বিন লাদেন ও অন্যান্য সন্ত্রাসীকে ধরাইয়া দিবার জন্যে সকলের প্রতি আহবান জানাইয়াছেন। একটি নতুন কম্পিউটার ভাইরাস সম্প্রতি মাইক্রোসফটের অনেকগুলি কম্পিউটারে আক্রমণ করিয়াছে। ইরাকে অবস্থিত মার্কিন সৈন্যরা প্রায়শই খাবার ও পানির অভাবে ভুগিতেছে। হলিউডে নির্মিত স্পাইডারম্যান ছবি বিক্রির নতুন রেকর্ড গড়িয়াছে। প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা হারিছ চৌধুরী নাকি দুদকের মামলায় পলাতক আছেন। সরকারী জেলখানায় এরশাদের দিনকাল নাকি ভালো কাটিতেছে না। খারাপ আবহাওয়ার কারণে গতকালকের মিরপুর স্টেডিয়ামে মোহামেডান ও আবাহনীর মধ্যে অনুষ্ঠিত খেলা স্থগিত করা হইয়াছে। আগামীকালকে রাজশাহীতে বৃষ্টি হইবে বলিয়া আবহাওয়া সংবাদে বলা হইয়াছে। আজকের খবর এখানেই শেষ। খবর শোনার জন্যে সবাইকে ধন্যবাদ।

সবাই মোটামুটি ঠিকভাবে লিখলেও একজন ছাত্র দাঁড়ি কমা ভুল জায়গায় দিয়ে দিলো। ফলে তার লেখাটা হলো এইরকম -

কাল সারারাত ধরিয়া বৃষ্টি হইয়াছে দৈনিক খবরের কাগজে। প্রধানমন্ত্রীর বিদেশ যাত্রার খবর প্রকাশিত হইয়াছে পাবনা মানসিক হাসপাতালে। ডাক্তারেরা ধর্মঘট ডাকিয়াছে বগুড়ার বাজারে। নানা রকম মাছের আকাল দেখা দিয়াছে সংসদ ভবনে। গতকাল সরকারী ও বিরোধী দলীয় সদস্যদের মাঝে তুমুল বাক বিতন্ডা হইয়াছে ঢাকা স্টেডিয়ামে। স্থানীয় ও বিদেশী কয়েকটি ব্যান্ড দল নিয়া কনসার্টের আয়োজন করা হইয়াছে মংগল গ্রহে। দুইটি নভোযান গতকাল রাশিয়া হইতে পাঠানো হইয়াছে ভেড়ামারাতে। পুলিশ দুইজন সন্ত্রাসীকে গ্রেফতার করিয়াছে বিটিভি চ্যানেলে রান্না শিখাইবার জন্যে। রান্নাবান্না নামক নতুন অনুষ্ঠান আরম্ভ হইয়াছে বিবিসি চ্যানেলে। হোয়াইট হাউস হইতে প্রাপ্ত খবরে বলা হইয়াছে জর্জ বুশ নাকি ওসামা বিন লাদেনের শিষ্য। ওসামা বিন লাদেন ও অন্যান্য সন্ত্রাসীকে ধরাইয়া দিবার জন্যে সকলের প্রতি আহবান জানাইয়াছেন একটি নতুন কম্পিউটার ভাইরাস। সম্প্রতি মাইক্রোসফটের অনেকগুলি কম্পিউটারে আক্রমণ করিয়াছে ইরাকে অবস্থিত মার্কিন সৈন্যরা। প্রায়শই খাবার ও পানির অভাবে ভুগিতেছে হলিউডে নির্মিত স্পাইডারম্যান। ছবি বিক্রির নতুন রেকর্ড গড়িয়াছে প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা। হারিছ চৌধুরী নাকি দুদকের মামলায় পলাতক আছেন সরকারী জেলখানায়। এরশাদের দিনকাল নাকি ভালো কাটিতেছে না খারাপ আবহাওয়ার কারণে। গতকালকের মিরপুর স্টেডিয়ামে মোহামেডান ও আবাহনীর মধ্যে অনুষ্ঠিত খেলা স্থগিত করা হইয়াছে আগামীকালকে রাজশাহীতে বৃষ্টি হইবে বলিয়া। আবহাওয়া সংবাদে বলা হইয়াছে আজকের খবর। এখানেই শেষ খবর শোনার জন্যে সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০০৭ সকাল ৭:৫২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×