somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবনকে সহজ ও সুন্দর করার উপায়

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের জীবন যদি আল্লাহ পাক সহজ ও সুন্দর না করেন তা কোনভাবেই সহজ ও সুন্দর হবে না। কারণ আমাদের মালিক আল্লাহ পাক।  তিনি ছাড়া আর কোন মালিক নেই আমাদের। সুস্থতা থেকে শুরু করে আমরা যত ধরণের আরাম ও শান্তির প্রত্যাশী, সবই আল্লাহ পাকের হুকুমে অর্জন সম্ভব।

আমাদের জীবনে যেকোন প্রতিকূলতা আসুক, সেটার মূল চাবিকাঠি যাঁর হাতে তাঁর কাছে নত হয়ে যেতে হবে। তাঁর কাছে নত হওয়ার ব্যাপারটা অবশ্য প্রতিকূল অবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়। কারণ মালিক তো তিনি সার্বক্ষণিক! প্রতিকূলতা যেমন তাঁর হুকুমে আসে, আনুকূল্যও আসে তাঁরই হুকুমে। অনুকূল অবস্থায় এ আশঙ্কা থাকে যে, আমার এই ভাল অবস্থা ছিনিয়ে নেয়া হতে পারে। মালিকের প্রতি আমাকে সদা-সর্বদা নত থাকতে হবে।

মালিক কিন্তু সম্পূর্ণ বেনিয়ায! তাঁর আমাদের কার ইবাদত-আরাধনার প্রয়োজন নেই। আমাদের জন্য তাঁর ইবাদত-আরাধনা করা ফরয। এছাড়া আমাদের কোন গত্যন্তর নেই!

সবসময় ও সব অবস্থায় আল্লাহ পাকের দিকে মনোনিবেশের সহজ-সরল-শ্রেষ্ঠ পন্থা হল প্রিয় নবীজি ﷺ এর সুন্নতের অনুসরণ। আমরা নিজ থেকে কোন পন্থা অবলম্বন করলে সেটা পরিপূর্ণ হওয়া দূরের কথা, তা অনেক রকম ত্রুটিযুক্তই হবে। মনে করুন কোন ব্যক্তি কোন কঠিন বিপদ বা দুশ্চিন্তার সম্মুখীন হয়েছে। এ অবস্থায় মুক্তির পথ কী -- নবীজি ﷺ আমাদেরকে দেখিয়েছেন। সেই পথ অবলম্বনের ফলে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসবে। যেকোন অবস্থায় নবীজি ﷺ-এর সুন্নত অবলম্বন করলে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসবে। এ দৃঢ় বিশ্বাস একজন মুমিনের থাকে। তাই কথায় আছে, মুমিন বিপদে মচকায়, ভেঙে পড়ে না!

...এটা আল্লাহ পাকের রহমত বৈ কিছু নয়! জীবনকে সহজ ও শান্তিপূর্ণ করতে কে না চায়?! আর মালিক হলেন এমন সত্ত্বা যিনি সব ক্ষমতার অধিকারী। তাঁর কাছে কী অসম্ভব? আমরা সাহস করে তাঁর পথে পা দেই আর তাঁর কাছেই সব প্রয়োজন বলে ফেলি! তাহলেই জীবনটা সহজ ও শান্তিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ।

Subscribe here: Click This Link
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:৫৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতীক্ষায় আছি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১০:৫০

প্রতীক্ষায় আছি
সাইফুল ইসলাম সাঈফ

সে মোবাইল নম্বর নিয়েছে
কল দিবে বলেছে
প্রতীক্ষায় আছি কখন কল আসবে
অস্থিরতা কাজ করছে প্রতিমুহূর্তে
সে পাশে আসলে দেখব রোজ ভোর
তার প্রশ্নে আমি বিমোহিত!
কারণ ইচ্ছেগুলো আমার প্রত্যাশিত
তাকে দেখে, শুনে শীতল... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের আন্দোলনরত HSC শিক্ষার্থীদের ধিক জানাই

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০



দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না... ...বাকিটুকু পড়ুন

পোলাপানগুলো এত আন্দোলন বুঝে!

লিখেছেন শূন্য সারমর্ম, ১৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৫




পড়াশোনার টেবিল আজকাল অন্যকাজে ব্যবহার হয়, হয়তো ঐখানে বিপ্লবের লাল রং আছে শুধু। লেনিনের রক্ত, গুয়েভারার চুরুট নিয়েও আগ্রহ নেই তাদের, আছে শুধু মহাসড়ক অবরোধ, মিলনকে থাপরাড়োর অদম্য প্রয়াস,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

×