somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হতাশা নয়: বার বার তওবাই সফলতার পথ

০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আল্লাহ তাআলা’র পথে প্রচেষ্টায় খুব ছোট ছোট কদমও অনেক বড়! হতাশ হওয়ার কোনো কারণ নেই।

দেখেন না, যদি ১০০ বছর কুফরির ভেতর থাকার পর কেউ ঈমান আনে তাকে কিভাবে ক্ষমা করা হয়?! কারণ আল্লাহ তাআলা’র রহম ও করম সীমাহীন!

আমরা বার বার গুনাহ করার পরও তওবা করব। আশা-উৎসাহ হারাব না ইনশাআল্লাহ। দেখতে হবে কোন্ পথে হোঁচট খাচ্ছি…

এটা তো সুমহান সেই রাজপথ! আল্লাহ পাকের পথে হোঁচট খাওয়া কি কম সৌভাগ্যের বিষয়? না ভাই। দুনিয়ার পথে হোঁচট খেয়ে মানুষ কত আফসোস করে, কত রকম পাগলামি করে, কত বার চেষ্টা-তদবির করে। বিফল হলেও সেই চেষ্টার কথা কিভাবে বলতে থাকে। আর মুমিনতো আল্লাহকে লাভ করার জন্য হোঁচট খাচ্ছে। সে চাচ্ছে পাক্কা নামাযি হতে, নামায কাযা না করতে। সে চাচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকতে। সে চাচ্ছে আরো বেশি নেক কাজ করতে। কিন্তু বার বার সে হোঁচট খায়। এই শুরু করে, এই আবার হোঁচট খায়। জামআত ছুটে যায় বা কোনো গুনাহ হয়ে যায়।

কিসের চিন্তা?! পথ তো আল্লাহ’র? তওবাতো করা হচ্ছে? বার বার তওবাই হোক। কান্না হোক। আফসোস হোক। কান্না না আসলে কান্নার ভান হোক। তবু এ পথই আল্লাহ’র পথ। এ পথেই তাঁকে পাওয়া যাবে ইনশাআল্লাহ।

বান্দা যখন বার বার আল্লাহ তাআলা’র কাছে ক্ষমা চাবে ও তওবা করবে আল্লাহ তাআলার রহমত বার বার বান্দার ওপর পড়বে। ফলে বান্দার অন্তর গুনাহমুখীতা থেকে আল্লাহমুখী হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ তাআলা’র দান। শর্ত হল হতাশ হওয়া যাবে না। বার বার এবং বার বার গুনাহ থেকে তওবা করতে হবে। প্রতিটি তওবা খাঁটি হতে হবে। পরে তওবা ভাঙবে – এ ভয়ে তওবা থেকে বিরত থাকলে হবে না। তওবা করেই বার বার আমাকে আল্লাহ’র দিকে ফিরতে হবে। তাঁর করুণা ও ক্ষমার দিকে ফিরতে হবে। এটাই বান্দার কাজ। ইনশাআল্লাহ বান্দা শীঘ্রই আল্লাহ তাআলা’র অশেষ রহমতপ্রাপ্ত হবে।

আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে একটি ঘটনার বর্ণনা এসেছে। আরবের এক যুবক ভাই সিগারেট খেত। নামায পড়ত সময় মত। কিন্তু সে তওবায় অভ্যস্ত ছিল। তার দিলে অনুশোচনা ছিল। মৃত্যু হল। কবর হল জান্নাতুল বাকী – মাদীনা মুনাওয়ারার সুবিখ্যাত কবরস্থানে! এতে কী বোঝা গেল? বান্দা তওবার মাধ্যমে আল্লাহ তাআলা’র অনেক কাছে পৌঁছে যায়। সেটা অন্যরা টেরও পায় না। অতএব আমরা যেন হতাশ না হয়ে যাই। আল্লাহ তাআলা’র পথে খুব দৃঢ়ভাবে চলতে থাকি। বিপদে আপদে, নানান অবস্থায় যেমন তাঁকে ডাকি, গুনাহ হলে তাঁকেই ডাকি। তাঁর কাছে বিনীতভাবে ক্ষমা চেয়ে নেই।

আমাদের সাথে থাকুন:
===============
http://www.islaminlife.com/bn
http://www.islaminlife.com
https://www.facebook.com/islaminlife.official
https://twitter.com/islaminlife
https://youtube.com/islaminlifechannel

Subscribe here: Click This Link

Quran Tilawat: Click This Link

Dua: Click This Link

Deeni Taleem: Click This Link

Eman Jagoroni: Click This Link

Tasfseerul Quran: Click This Link

Azan: Click This Link

Hadith theke Taleem: Click This Link

Ramadan: Click This Link

সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬



প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম... ...বাকিটুকু পড়ুন

ইবাদতে মানুষের লাভ, না করলেও আল্লাহর কোন ক্ষতি নাই

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১



সূরাঃ ১০৩ আসর, ১ নং থেকে ৩ নং আয়াতের অনুবাদ-
১। মহাকালের শপথ।
২। মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্থ্য
৩। কিন্তু উহারা (ক্ষতিগ্রস্থ্য) নয়, যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফল অর্থমন্ত্রী কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৭


বাংলাদেশে কোনো অর্থমন্ত্রীর বিদায়ের পর একটা জিনিস প্রায় দেখা যায় । তাঁর একটা লিগ্যাসি তৈরি হয় । স্মরণসভার মতো পত্রিকায় “যুগান্তকারী সংস্কার”, “সাহসী সিদ্ধান্ত”, “দূরদর্শী... ...বাকিটুকু পড়ুন

×