রীতিনীতি, বাধ্যবাধকতা আর
এক বুক কষ্ট নিয়ে খুব ভালো আছি ।
সামাজিকতা, বাধ্যগতা হৃদয়হীনতা আর
আত্ন সম্মানবোধ,
আমার ভালোবাসাগুলো আজ ভাষা পায়না
আমার স্বপ্নগুলো আজ প্রশ্রয় পায়না
আমার ইচ্ছেগুলো আজ ডানা মেলেনা ।
আমার বন্দী ইচ্ছেগুলো গু্মরে উঠে
আমার স্বপ্নগুলো ডু্করে কাঁদে ।
আমার মন বলে উঠে- কই তুমি?
সামাজিক রীতিনীতি, পারিবারিক জটিলতা
আর আত্নমর্যাদাবোধের মাঝে
মরে গেছে ভালোবাসা আমার ।
আজ বলছি ভালো নেই আমি
একটুও ভালো নেই ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


