somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

***এটি কোনো সাধারন পোস্ট নয়, মানবিক কারনেই দয়া করে পড়ে ফেলুন***

১৫ ই জুন, ২০১২ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশ ও দশের কল্যানের তরে সৃষ্টি হয়েছে এই
সাই্টটি । তাই যাত্রার শুরুতে সঙ্গত কারনেই
কল্যানধর্মী একটি পোস্ট দেয়া হলোঃ আমরা হয়তো জানি যে আমাদের দেশে প্রতি বছর অনেক
রোগী রক্তের অভাবে মারা যায়। প্রতিদিন প্রতিনিয়ত খবর
আসে এই গ্রুপের রক্ত লাগবে, ঐ গ্রুপের রক্ত লাগবে। এদের কেউ
কেউ খুঁজতে খুঁজতে একসময় রক্ত পেয়ে যান। আবার কেউ কেউ রক্তের
অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন। মাত্র কয়েক ব্যাগ রক্তের জন্য
যারা মারা যান তাদের কয়জনের খবর আমরা রাখি? রোগী যদি আমাদের নিকটাত্মীয় হয় তাহলে আমরা এগিয়ে আসি।
কিন্তু অচেনা বা দুরের কারো রক্তের প্রয়োজন হলে অনেক সময়
আমরা তা এড়িয়ে যাই। অনেকসময় কোনো মুমূর্ষু রোগীর রক্তের
গ্রুপ আমাদের নিজেদের রক্তের গ্রুপের
সঙ্গে মিলে গেলে আমরা রক্ত দেবার ভয়ে পালিয়ে যাই,
মোবাইলফোন অফ করে দেই অথবা নিজের রক্তের গ্রুপ গোপন করি। এরা আমাদের নিকটাত্মীয় নন এটা সত্যি, তবে এরাও
তো কারো না কারো মা, বাবা, ভাই কিংবা বোন! মাত্র কয়েক
ব্যাগ রক্তের অভাবে আমাদেরই চোখের সামনে একজন রোগী/আহত
মানুষ মারা গেলে আমাদের বিবেক কি আমাদেরকে একবারের
জন্যেও দংশন করবে না? আমরা কি একবার
ভেবে দেখেছি যে এদের জায়গায় আজ থাকতে পারতো আমাদেরই মা, বাবা কিংবা খুব কাছের কোনো আত্মীয়? আশে পাশের
অনাত্মীয় লোকজনদের যেমন দূর্ঘটনা কিংবা মরণব্যাধির
কারনে রক্তের প্রয়োজন হতে পারে, তেমনই
যে কোনো মুহুর্তে আপনার আমার পরিবারের সদস্যেরও রক্তের
প্রয়োজন হতে পারে। ভেবে দেখতে পারেন আপনার অসুস্থ্য
মা রক্তের অভাবে আপনার সামনেই ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন আর আপনি কোথাও রক্ত খুঁজে পাচ্ছেন না??!
এরকম হৃদয় বিদারক পরিস্থিতি আমাদের কারোরই কাম্য না।
জীবন মৃত্যুর মাঝে এক ব্যাগ রক্তই যেখানে একমাত্র বিভেদ
দেয়াল, তখন আমরা কি পারিনা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে এক
ব্যাগ রক্ত নিঃস্বার্থে দান করে একটি জীবনকে আলোর মুখ
দেখাতে? আমরা কি পারি না সন্তানসম্ভবা নারীকে রক্ত দিয়ে আরেকটি নতুন প্রাণের স্পন্দন তৈরীতে অবদান রাখতে?
অবশ্যই পারি! আমাদের শরীরের এক ব্যাগ রক্তই পারে একজন
মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে। নিয়মিত রক্তদান
স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তো নয়ই বরং আরো ভালো(ডাক্তারদের
মতে)। তাহলে সেচ্ছায় রক্তদানে ক্ষতি কী? তাই আসুন
আমরা সেচ্ছায় রক্তদানে আগ্রহী হই। প্রতিটা মানুষই এক একটা ব্লাডব্যাংক। আর এই ব্লাডব্যাংক
নিয়েই তৈরী করা হয়েছে http://www.bloodsourcebd.com! এই সাইটটির উদ্দেশ্য হলো বাংলাদেশ থেকে রক্তের অভাব পূরণ
করা। অনেক সময় দেখা যায় যে প্রয়োজনের সময় আমরা কাঙ্ক্ষিত
গ্রুপের রক্তদাতাকে খুঁজে পাইনা। অথচ রক্তদানে সক্ষম অনেক
রক্তদাতাই হয়তো আছেন আমাদের আশেপাশে। শুধু সঠিক
যোগাযোগের অভাবে তারা রক্ত দিতে পারছেন না। নষ্ট
হচ্ছে অনেক তাজা প্রাণ! এরকম অহরহ হচ্ছে। এই সাইটটি মুমূর্ষু
রোগী এবং রক্তদাতার মধ্যে সেতুবন্ধন তৈরী করবে। দেশের বিভিন্ন জায়গায় যারা রক্ত খুঁজছেন তারা এই
ওয়েবসাইটটিতে ঢুকে নির্দিষ্ট স্থানে রক্তের গ্রুপ আর রোগীর
এলাকা নির্বাচন করে সার্চ দিলেই পেয়ে যাবেন সেই এলাকায়
বসবাসরত কাঙ্ক্ষিত রক্তদাতার মোবাইল নাম্বারসহ প্রয়োজনীয়
সকল তথ্য! শুধু রক্তের প্রয়োজন হলেই এই সাইটে ঢুকবেন? নিজে রক্ত দেবেন
না? তাহলে দেশ ও দশের জন্য আপনার কী অবদান রইলো? রক্ত
তো আর হাওয়া থেকে আসবে না, আমাকে আর আপনাকেই দিতে হবে,
তাহলেই বাঁচবে আমাদের ভালোবাসার মানুষদের অমূল্য প্রাণ।
তাই সৃষ্টির সেরা জীব হিসেবে কল্যানের সাক্ষর
রাখতে আমাদের সবার উচিত সেচ্ছায় রক্তদান করা। জীবন বাঁচাতে কার্যকর আর চমৎকার এই সাইটটিতে ঢুকে খুব
সহজেই রেজিস্ট্রেশন করে নিন। আপনার রক্তের গ্রুপ, আপনার
এলাকা ও মোবাইল নাম্বারসহ প্রয়োজনীয় সকল তথ্য
দিয়ে রেজিস্ট্রেশনটি সম্পন্ন করুন। আপনার এলাকার যাদের
আপনার গ্রুপের রক্তের প্রয়োজন হবে তারা এই সাইটে ঢুকে সার্চ
দিয়ে সহজেই আপনার তথ্য পেয়ে যাবে এবং রক্তের প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। রক্তের প্রয়োজন কারো একার নয়। তাই মানবিক কারনেই
অতি উপকারী এই সাইটটি সবার সাথে শেয়ার করা উচিত।
সাইটটি সম্পর্কে সবাই জানতে পারলেই এক সময় বাংলাদেশ
থেকে রক্তের অভাব চিরতরে বিদায় নিবে। ভেবে দেখুন,
সামাজিক যোগাযোগের এই আধুনিক যুগে ফেইসবুকে/সামুতে আপনার
একটি শেয়ারে বেঁচে যেতে পারে হাজারো প্রাণ! এটি কল্পনা নয়, পুরোপুরি সত্যি। তাই যারা এতক্ষণ ধরে লেখাটি পড়েছেন তারা এখনই শেয়ার
বাটনে ক্লিক করে এই পোস্টটি আপনার ওয়ালে, আপনার ফ্রেন্ডের
ওয়ালে এবং বিভিন্ন ফেইসবুক গ্রুপসহ সব জায়গায় শেয়ার
করে দিন। লাইক বা জনপ্রিয়তা ভিক্ষা চাই না, শেয়ারের মাধ্যমে প্রাণ
বাঁচানোর যোদ্ধা হতে চাই। আমার
মাকে বাঁচাতে আমি এগিয়ে এসেছি, আপনি আসছেন তো? ভালো থাকুন।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×