এখন তুমি বাবা বা মা না হয়ে
বাবা ও মা কি বোঝ না।
যে দিন থেকে বাবা বা মা হবে
দিনগুলি কেমন যাবে একটু ভাব না।
যদি তুমি বাবা বা মা হও
কেমন লাগবে।
হতভাগারা ভাল করে ভেবে দেখ
বুকের ভিতর কেমন করবে।
হতভাগারা সাবধান হও
সময় থাকতে বোঝতে চেষ্টা কর।
বাবা বা মা হলে কেমন হবে দিনগুলি
বোঝতে চেষ্টা কর।
তোমরা বাবা ও মা'র অবলম্বন
তাদের প্রতি খেয়াল কর।
এমন একদিন আসবে
যেদিন বাবা বা মা থাকবেনা।
আবার এমন একদিন আসবে
যেদিন বাবা ও মা থাকবেনা।
ভাল করে বোঝতে চেষ্টা কর
বাবা ও মা'র অবস্থান কোথায়।
ভাল করে ভেবে দেখ
এখন তোমার অবস্থান কোথায়।
বাবা-মা-ভাই-বোন এর চেয়ে
অন্যেরা বেশি আপন?
ছোট থাকতে প্রশ্নের উত্তরটা
বিভিন্নভাবে কর সমাধান।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



