কিছুই ভালো লাগছেনা আজকে। সকাল থেকেই মনটা কেমন যেন অস্থির ছিল। মনে হয় কোন কারন ছাড়াই। সকাল দশটায় ডক্টর ডাই এর ক্লাস এ গেলাম। পৌনে দুই ঘন্টার ক্লাসে আধা ঘন্টা না যেতেই মনোযোগ হারিয়ে ফেললাম। পুরাটা সময় হা করে বোর্ড এ লেখা পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশান গুলোর দিকে তাকিয়ে থাকলাম। মন ঘুরতে লাগলো বিষয় থেকে বিষয়ান্তরে।ক্লাশ থেকে ল্যাব এ যাওয়ার কথা ছিল। কিন্তু না গিয়ে বাং মেরে সোজা বাসায় চলে আসলাম।অনলাইনে ঢুকে ফেসবুক, টুইটার, গোল ডট কম, এবিসি নিউজ এ ঘোরাঘুরি করলাম কিছুক্ষন। কিন্তু কোথাও থিতু হতে পারলাম না। মনের অস্থির ভাবটা কাটলো না। কিঞ্চিত খিদে লাগলো ইতিমধ্যে। আগের দিনের বাসি ভাতের ওপর টিন থেকে বিস্বাদ টুনা মাছ বের করে ঢেলে দিয়ে নির্বিকারভাবের খেতে লাগলাম। খাওয়া শেষ করে চা এর তৃষ্ণা পেলো। কিন্তু আলস্যের কাছে চা পিপাসা পরাজিত হল।মনে হলো এখন কারো সাথে একটু হাল্কা বিষয় নিয়ে আলাপ করতে পারলে ভালো হত। কিন্তু কার সাথে করব? এখানে সবাই ব্যাস্ত যে যার কাজে। দেশে যে কোন বন্ধুকে ফোন করব তার ও উপায় নেই । দেশে গভীর রাত তখন। এর মধ্যে দেখলাম যে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনাল এর ইউনাইটেড বনাম বায়ার্ন এর খেলা শুরু হয়ে গেছে। অনলাইনে খেলা দেখতে বসে গেলাম। শুরুতেই রুনির গোল। ভাবলাম যাক, অবশেষে আজকের দিয়ে ভালো কিছু ঘটল।ইদানিং খেলা নিয়ে পড়ে থাকতে থাকতে নিজেকে এইসব খেলাধুলার অংশ মনে হয়। যখন ইউনাইটেড জেতে তখন মনে হয় যেন আমি জিতলাম।যেদিন হারে সেদিন আর নিজেকে সান্তনা দিয়ে কুল করতে পারি না। মেজাজ খারাপ হওয়া আর দিনের অবশিষ্ট কাজের বারোটা বাজা অবশ্যম্ভাবী হয়ে যায় তখন।যেমন আজকে হল।সারাদিন কিছুই করতে পারলাম না। শুধু মাথার মধ্যে গ্যারি নেভিল এর হ্যান্ডবল আর এভরার অকারনে বল হারানোর কথা ঘুরপাক খেতে লাগলো।আগামীকাল একটা এসাইনমেন্ট জমা আছে। পাচ ছয় বার চেস্টা করেও শুরু করতে পারলাম না।ইউনাইটেড এর জন্য ইদানিং বেশি ফিল করা শুরু করছি। বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।
আলোচিত ব্লগ
অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন
বিএনপির আবালীপনা।


চলতি পথের গল্পঃ দুই

‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক
‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।