somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লুলকান্তের অবক্ষয়-ভাবনা......(একটি পরাবাস্তব(!) ফান পোষ্ট):|

১০ ই নভেম্বর, ২০১১ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালে বাটি থেকে বাহির হইয়া হাঁটিতে হাঁটিতে বড় রাস্তার পাশে আসিলাম । তারপর এদিক-ওদিক চাহিলাম কোন বাস পাইবার আশায় । তখনি দেখিতে পাইলাম যে আমার পাশের লোকটা সব ভুলিয়া কলেজে যাইতে থাকা ললনাদের দিকে চক্ষু ফাড়িয়া তাকাইয়া রহিয়াছে । তাহার এহেন নির্লজ্জ চাহনি অবলোকন করিয়া আমার মাথায় নীতির ডংকা বাজিয়া উঠিল । ভদ্রলোকটিকে......ভদ্র আর বলি কি করে......চরম ছোটলোকটিকে উচিত শিক্ষা দেওয়ার নিমিত্তে মনে মনে পায়তারা কষিতে লাগিলাম ।

অবশেষে বাস আসিল । যাত্রীরা সব আগে উঠার অভিপ্রায়ে ঠেলাঠেলি করিয়া বাসে নিজেদের জন্য জায়গা করিয়া লইলেন । বাসে উঠার সময় যাত্রীরা যে সংগ্রাম করেন, তাহা দেখিয়া কোন কোন চিন্তাশীল ব্যাক্তির মনে মুরগীর খামারে ব্রুডারের আশেপাশে মুরগী ছানার সীমাবদ্ধ বিচরণের কথা মনে হইতে পারে । যাহাই হউক, একপর্যায়ে সকলেই বাস মাঝারে স্বীয় গাত্র সেধাইয়া দিতে সমর্থ হইলেন ।

তো যে কথা বলিতেছিলাম, ঐ দুষ্ট প্রকৃতির লোকটির নির্লজ্জ আচরণ আমার নিকট অতি বিরক্তিকর বলিয়া প্রতীয়মান হইতেছিল । কিন্তু আমি স্থির করিতে প্রিতেছিলাম না যে চলন্ত বাসে কি করিয়া এহেন নীতিভ্রষ্ট্র লোকের সহিত মোকাবেলা করিব......মনে মনে ঐ লোক্টিকে আচ্ছামট শিক্ষাদান করার জন্য আমার কড়া কথাগুলো মনে মনে সাজাইতে লাগিলাম । কিন্তু কিভাবে কি বলিলে তাহা ফলদায়ক হইবে তাহা ঠিকঠাক মাথায় আসিতেছিল না ।

এমতাবস্থায়, সাত-পাচ ভাবিতে ভাবিতে বিদ্যুৎ চমকের ন্যায় মাথায় যুক্তির লহর খেলিয়া গেল । মনে বক্তব্য তৈয়ার করিতে লাগিলাম- আজ যেইসব মেয়ে স্কুল কলেজে যায় কাল তো তারা কারো না কারো বউ হবে । আরেকজনের ভবিষ্যত বউয়ের দিকে এভাবে তাকিয়ে থাকা মোটেই ঠিক না, ইত্যাদি ইত্যাদি । :-*

এই সমস্ত বিয়াল্লিসশ-পয়ত্রিশ ভাবিয়া যখন ঠিক করিলাম ঐ নাদান লোকটাকে এইবার ঝাড়িব ঠিক তখনই বাস এক স্টপেজে আসিয়া থামিয়া গেল । এবং সাথে সাথে ওই কুলাঙ্গারটা বাস হইতে নামিয়া গেল ।:-/

আমি তখন মনে মনে হায় হায় করিয়া উঠিলাম । এতবড় অন্যায়ের কি কোনোই প্রতিকার হইবেনা? দায়িত্বশীল ব্যাক্তিরা যদি এই সমস্ত অনাচারের বিরুদ্ধে রুখিয়া না দাঁড়ায় তবে কি করিয়া পথচারী নারী সমাজ স্বস্তির নিঃশ্বাস ফেলিবে ? তাহাদের কি আজীবন পুরুষের বদনজর সহ্য করিয়া চলিতে হইবে?X(

এইসমস্ত ১৬৮-১৪০ ভাবিতে ভাবিতে আমার ব্রহ্ম তালু উত্তপ্ত হইয়া আসিল । আমি তৎক্ষণাৎ কোন একজনের ভবিষ্যৎ বউয়ের দিকে চাহিয়া মাথা ঠান্ডা করিয়া লইলাম ।:|
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১২ সকাল ১১:১৫
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামী লীগ ও আমরা কেনো ক্ষমা চাইবো‼️আমরা’তো বিচার করে শাস্তি নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ॥

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১৫



লাল বদরদের আমরা কেন কোনোদিন বিশ্বাস করবো না, পছন্দ করতে পারবো না, বেশিরভাগ ক্ষেত্রে প্রচন্ড ঘৃণা করবো, তার একটা ভালো উদাহরণ এই স্ক্রীনশটটা।

সব মানুষ একই রাজনৈতিক আদর্শে... ...বাকিটুকু পড়ুন

তুরস্ক-কেন্দ্রিক ভূরাজনৈতিক প্রভাব ও কাদের মোল্লাদের প্রেতাত্মার পুনরুত্থান

লিখেছেন শ্রাবণধারা, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৩১


বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "বাংলাদেশ থেকে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করতে কাজ করতে হবে"। "নির্মূল" শব্দটি সম্পূর্ণভাবে দূর করার অর্থে ব্যবহৃত হয়। যেমন, কলেরা বা ম্যালেরিয়া নির্মূল করা, কিংবা... ...বাকিটুকু পড়ুন

পানির ক্যানভাসে ডুবন্ত শহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ৩০ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:২৯



প্রতিবেদক: আশরাফুল ইসলাম
স্থান: প্রবর্তক মোড়, চট্টগ্রাম
সময়: সকাল ১০টা ৩০ মিনিট


ক্যামেরার লাল বাতিটা জ্বলছে। লেন্সের ওপর বৃষ্টির ছোট ছোট কণাগুলো অবাধ্য হয়ে জমছে। আমি মাইক্রোফোনটা শক্ত করে ধরে লেন্সের দিকে তাকালাম।... ...বাকিটুকু পড়ুন

বিপদ

লিখেছেন রূপক বিধৌত সাধু, ৩০ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৪:০৫


বিপদ নাকি একা আসে না—দলবল নিয়ে চারদিক থেকে ঘিরে ধরে। প্রবাদটির বাস্তব এবং কদর্যরূপ যেন এখন মৃণালের জীবনেই ফুটে উঠেছে। মাত্র মাসখানেক আগে বাবাহারা হলো। পিতৃশোক কাটার আগেই আবার নতুন... ...বাকিটুকু পড়ুন

নগর দর্পন

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ৩০ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



১. মিরপুর ডিওএইচএস থেকে কুড়িল বিশ্বরোড যাওয়ার পথে ফ্লাইওভারের ওপর এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। এক ভদ্রলোকের প্রায় ৪৮ লাখ টাকার ঝকঝকে সেডান হাইব্রিড গাড়ির পেছনে এক বাইক রাইডার ধাক্কা দিয়ে স্ক্র্যাচ... ...বাকিটুকু পড়ুন

×