somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বরচিত টাটকা ৪ খানা কৌতুক(অবশ্যই কমন পড়বে না)

০৮ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১ । মনে করুন, এমন একটি যাদুঘর বানানো হবে যেখানে বিশ্বের বিখ্যাত সব চরিত্রের মোমের মূর্তি সাজানো থাকবে । জেমস বন্ডের বাহুলগ্ন হয়ে থাকবে কোন এক বন্ড গার্ল, এখন বলুন কোন যুক্তিতে এই যুগল মূর্তির সামনে শার্লক হোমসের মূর্তি রাখা যাবে না????

উঃ বন্ড- বন্ড গার্ল জুটির যেই পরিমাম “হট” ঐ পরিমাণ গরমে ঠান্ডা মাথার(পড়ুন মোমের) শার্লকের মূর্তির নাক গলে যেতে পারে । জেমস বন্ডের পারসোনাল ব্যাপারে হোমসের এই “নাক গলানো” বন্ড নিশ্চয়ই ভালো নজরে দেখবে না;););)
(নোটঃ এখন আবার জিজ্ঞাস করে বসবেন না বন্ডদের মূর্তি কেন গলে গেল না, এই প্রশ্নের জবাব দিতে গেলে লেখককে আঁতলামির আশ্রয় নিতে হতে পারে :-/:-/।)


২ । ভরপেট খাওয়ার পর যে কারো পেটে “অনাগত ভবিষ্যত” চলে আসে:|:| । না না, আগেই ঘাবড়ে যাবেন না, এই “অনাগত ভবিষ্যত” আসলে অন্য জিনিস । আপনি যেই খাবারটা খেলেন সেটা যথাযথভাবে পরিপাক হয়ে কয়েক ঘণ্টা পর এক বিশেষ রূপে আবার বের হয়েও যাবে । এই “বিশেষ রূপ” টিই হল তথাকথিত “অনাগত ভবিষ্যত”X((X((:P........।

৩ । একজন লিবারেল ভেকধারী পাঁড় আওয়ামী লীগ সাপোর্টার এবং একজন সত্যিকারের লিবারেল রাজনীতি সচেতন লোকের মাঝে তর্ক হচ্ছেঃ

আওয়ামী সাপোর্টারঃ বিএনপি দুর্নীতি করেছিল গোপনে, শৈল্পিকভাবে। বিএনপির দুর্নীতিতে একটা আর্ট আছে, তাদের শাসনামলে তাদের দুর্নীতির কথা জনতা ঢালাওভাবে জেনে যায়নি। আওয়ামি লিগ স্বচ্ছতায় বিশ্বাস করে। তারা কথা বলে স্বচ্ছতার সাথে, দুর্নীতি করে স্বচ্ছতার সাথেB-)B-):P। আওয়ামী লীগ নিজেই ন্যাঙটা হতে জানে, তাদের অন্য কারো “হাত” লাগে না.......বিএনপি বরং আওয়ামী লীগকে এই শিল্প শিখাইতে পারে...........”

দ্বিতীয় লোকটি বললেন, “এটা কোন কথা হল নাকিX((??? আর বিএনপির কাজ-কামের কথা মানুষ জানেনাই কে বলছে আপনাকে??? মানুষ কি তাদের এমনিই রিজেক্ট করছিল নাকি??? আপনার মত এমন যুক্তি যদি কয়দিন পর বিএনপি-জামাত শিবির দেয়??? তারা যদি বলে আমরা দেশের ভালো চাই তাই এত কারণ থাকা সত্ত্বেও হরতাল কম দেই, শিবিররা যদি বলে আমরা আরসব সংস্থাগুলোর মত টেন্ডারবাজি-লুটপাট না করে কোচিং করিয়ে তহবিল সংগ্রহ করি তাই আমরা ধোয়া কাঁঠাল পাতা.:D....তবে??? কোন অধিকারে আপনি তাদের সমালোচনা করে পারবেন???"

আওয়ামী সমর্থক কিছুক্ষণ চুপ করে থাকলেন, এরপর একটি আধ ভাঙগা রেকর্ডার বের করে বোতাম টিপে দিলেন......নিয়মিত বিরতিতে তা তার আগের কথাটির রিলে করতে থাকেX((X((:-*..................


৪ । সরকারি অফিসগুলোতে করাপশন ভয়াবহভাবে বেড়ে গেছে । ঠিক করা হল ঘুষ বাণিজ্য প্রতিরোধ করার সুবিধার্থে জায়গায় জায়গায় অভিযোগ বক্স বসানো হবে । সেখানে ভুক্তভুগীরা সবাই নিজের নিজের কপ্লেন জানাতে পারবে । একটি গ্রান্ড সংবাদ সম্মেলন ডেকে ঘোষণাটি জানিয়ে দেয়া হল ।

এক ভুক্তভোগী সাংবাদিকের প্রশ্ন, “প্রবলেম বক্সে অভিযোগ ওঠাতে কত টাকা দিতে হবে স্যার:-/:-/:-/???”!!
২৮টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই মে, ২০২৬ রাত ১:৫১


মাইলস্টোন স্কুলের কথা কি এখনও মনে আছে? একটা ট্রেনিং জেট ক্রাশ করেছিল স্কুলের ওপর। ছোট ছোট বাচ্চারা ক্লাস করছিল, হঠাৎ আকাশ থেকে নেমে এল মৃত্যু। ঠিক যেমনটা আমরা সিনেমাতে... ...বাকিটুকু পড়ুন

ট্রমাটিক নন্দনতত্ত্বের ব্যবচ্ছেদ

লিখেছেন রিয়াজ হান্নান, ১১ ই মে, ২০২৬ রাত ২:৪০


শহুরে জ্যামিতির প্রতিটি কোণে আজ এক বিমূর্ত হাহাকার, যেখানে আমাদের ছায়াগুলোও বড্ড বেশি অচেনা আর পরাবাস্তবতার মতই নির্জীব। রক্তিম গোধূলির কার্নিশ বেয়ে চুইয়ে পড়ে এক আধো-চেনা ট্রমা, যেন কোনো এক... ...বাকিটুকু পড়ুন

হাওড়া স্টেশনের স্মৃতি

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই মে, ২০২৬ রাত ২:৫৮



মায়ের সাথে স্মৃতির শেষ নেই। আজ মা দিবস উপলক্ষে, মাকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম সেই স্মৃতি নিয়ে কিছু কথা লিখছি।

হাওড়া স্টেশন। মা, সাহস, নিপু, আমি। প্রচণ্ড ভীড়ের ভিতর আমরা হাঁটছি।... ...বাকিটুকু পড়ুন

অতল সমুদ্রের প্রতিধ্বনি: ছায়ার প্রত্যাবর্তন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই মে, ২০২৬ বিকাল ৩:৩২

হাতিয়ার লক্ষ্মদীয়া গ্রামে ৫ মে-র বিকেলটা ছিল অস্বাভাবিক গুমোট। মেঘের আড়ালে সূর্য লুকানোর আগেই খবর এল—৫৪ বছর আগে নিখোঁজ হওয়া ছৈয়দ আহম্মদ ফিরে এসেছেন। বাড়ির উঠানে ৮৩ বছরের এক বৃদ্ধ... ...বাকিটুকু পড়ুন

মি মোদিজ্বির দেশ বাঁচাও আহবান এবং বাংলাদেশ সরকারকে কিছু কথা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১১ ই মে, ২০২৬ রাত ১০:০৭

কার্য্যত গত কয়েক দিন আগে হায়দারাবাদে এক জনসভায় মি মোদি প্রথম স্বীকার করেন যে, বর্তমানে ইন্ডিয়ার আর্থিক অবস্থা এখন অত্যন্ত দূর্বল এবং সেখানে তিনি ভাষনে দেশবাসীকে কিছু কথা বলেন যা... ...বাকিটুকু পড়ুন

×