somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২৩ সেপ্টেম্বর পৃথিবীতে আছড়ে পড়বে কৃত্রিম উপগ্রহের ধ্বংসাবশেষ!

১৮ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৪:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাকাশে পরিত্যক্ত ২০ বছরের পুরোনো একটি কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) আগামী সপ্তাহে পৃথিবীতে ভেঙে পড়তে পারে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা—নাসা বলেছে, তারা এখনো জানে না যে উপগ্রহটির ধ্বংসাবশেষ পৃথিবীর ঠিক কোথায় পড়বে।
নাসা বলেছে, আপার অ্যাটমসফিয়ার রিসার্চ স্যাটেলাইট (ইউএআরএস) নামের এই কৃত্রিম উপগ্রহটির ধ্বংসাবশেষ পৃথিবীর দিকে ধেয়ে এলেও এর কারণে জননিরাপত্তার ঝুঁকি ‘একবারেই কম’। নাসার বিজ্ঞানীদের মতে, উপগ্রহটি পৃথিবীর কাছাকাছি আসার পর এটি ২৬টি খণ্ডে ভেঙে পড়বে এবং বায়ুমণ্ডলে প্রবেশের সঙ্গে সঙ্গে পুরোটা না হলেও এর বেশির ভাগ অংশই পুড়ে যাবে।
গত শুক্রবার নাসার ওয়েবসাইটে বলা হয়, আগামী ২৩ সেপ্টেম্বর অথবা এর এক দিন আগে বা পরে উপগ্রহটি পৃথিবীতে ফিরে আসতে পারে।
নাসার পক্ষ থেকে বলা হয়, নিরাপত্তার বিষয়টি নাসার সর্বোচ্চ অগ্রাধিকার। সংস্থাটি জানায়, মহাকাশ থেকে কোনো বস্তুর পৃথিবীতে ফেরত আসার কারণে কোনো ব্যক্তির আহত হওয়ার কোনো নিশ্চিত খবর তাদের কাছে এ পর্যন্ত নেই।
৫৭ ডিগ্রি উত্তর ও ৫৭ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে যেকোনো জায়গায় উপগ্রহটির ধ্বংসাবশেষের পতন হতে পারে।
১৯৯১ সালে কৃত্রিম উপগ্রহ ইউএআরএস কক্ষপথে পাঠানো হয়। বাতাস, তাপমাত্রা ও ওজোন পরিমাপের জন্য ৩৫ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থ এবং পাঁচ হাজার কেজি ওজনের কৃত্রিম উপগ্রহটিতে ১০টি বৈজ্ঞানিক যন্ত্রপাতি সংযুক্ত করা হয়। ২০০৫ সালে এটি আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এএফপি।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রিলেশনশিপ

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৮ ই জুন, ২০২৬ রাত ১০:২৩

রিলেশনশিপ
সাইফুল ইসলাম সাঈফ

কোনো রমণীর সাথে রিলেশনশিপে
জড়াইনি বলে প্রতিদিন-ই শুনতে হয়
উপহাস, ঠাট্টা, বিদ্রূপ, পরিহাস, তাচ্ছিল্য
ও ব্যঙ্গ কতো কথা, খুব খারাপ লাগে
সারাদিন তা কানে খালি বাজে
পালাতে ইচ্ছে করে বিমর্ষ, লাজে!

বয়স হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×