অনেক স্মৃতি মুছে দেয় ধূমপান
২৬ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ধূমপান একজন ধূমপায়ীর প্রতিদিনের স্মৃতির এক-তৃতীয়াংশই মুছে দেয়। অধূমপায়ীরা প্রতিদিনের যে খুঁটিনাটি দিকগুলো মনে রাখতে পারেন, একজন ধূমপায়ীর পক্ষে ততটুকু রাখা সম্ভব হয় না। নতুন এক গবেষণায় এ তথ্য জানা গেছে।
ব্রিটেনের নর্থাম্ব্রিয়ার ইউনিভার্সিটির একদল গবেষক ওই ভার্সিটির ১৭ থেকে ২৫ বছর বয়সী শিক্ষার্থীদের একটি সফরে নিয়ে যান। সফর থেকে ফিরে আসার পর গবেষকরা শিক্ষার্থীদের ওপর একটি ‘মেমরি টেস্ট’ চালান। তারা শিক্ষার্থীদের সফরের বিভিন্ন ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে প্রশ্ন করেন।
এ ‘মেমরি টেস্ট’-এ দেখা যায়, ধূমপায়ীরা সবচেয়ে খারাপ ফলাফল করেছে। গবেষকরা জানান, এ পরীক্ষায় ধূমপায়ীরা ৫৯ ভাগ উত্তর সঠিক দিয়েছেন। আর সদ্য ধূমপান ছাড়া শিক্ষার্থীরা দিয়েছেন ৭৪ ভাগ। অধূমপায়ীরা দিয়েছেন ৮১ ভাগ প্রশ্নের সঠিক উত্তর।
এ গবেষক দলের প্রধান এবং নর্থাম্ব্রিয়া ইউনিভার্সিটির ড্রাগ অ্যান্ড অ্যালকোহল রিসার্চ গ্রুপের প্রধান ড. টম হ্যাফারম্যান বলেন, এ গবেষণার মধ্য দিয়ে আমরা দুটি ফলাফল পেলাম। ধূমপান স্মৃতিশক্তি এবং পর্যবেক্ষণ ক্ষমতা কমায়। সূত্র : ডেইলি মেইল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিন্নাহর সেই ভাষণ সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”
গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।...
...বাকিটুকু পড়ুন
নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,...
...বাকিটুকু পড়ুন
লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি...
...বাকিটুকু পড়ুন
প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা
“শরাব পিনে দে”হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি...
...বাকিটুকু পড়ুন