সাকার বিরুদ্ধে চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলা
২৩ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চট্টগ্রাম, ২৩ ডিসেম্বর (শীর্ষ নিউজ ডটকম): গ্রেফতারকৃত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে চট্টগ্রামের ফটিকছড়ি থানায় আরো একটি রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মামলা করা হয়েছে। সাকা চৌধুরী গত ১৫ ডিসেম্বর গ্রেফতার হওয়ার পর ২১ ডিসেম্বর ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান বাদী হয়ে সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং ৫, তাং ২১/১২/২০১০। তবে মামলাটি দায়েরের পর পুলিশ তা গোপন রাখে।
জানা গেছে, গত বছরের ২০ নভেম্বর ফটিকছড়ি বিএনপির সম্মেলনে সাকা চৌধুরীর দেয়া বক্তব্যকে কেন্দ্র করে আবু তাহের নামে মোটরযান শ্রমিকলীগের এক নেতা সাকার বিরুদ্ধে মামলা করতে গেলে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন না থাকায় তখন মামলা গ্রহণ করেনি। এখন সাকাকে গ্রেফতারের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশেই পুলিশ বাদী হয়ে তা মামলা হিসেবে নথিভুক্ত করেছে বলে শীর্ষ নিউজ ডটকমকে জানান ফটিকছড়ি থানার ওসি মফিজুর রহমান। মামলায় সাকার বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে হুমকি এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, আবু তাহের ইতিপূর্বেও সাকার বিরুদ্ধে একাধিক মামলা ও জিডি করেছেন।
সূত্র-
http://www.sheershanews.com
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন