ঢাকার বিভিন্ন এলাকা থেকে ঝুলন্ত তার সরিয়ে নেওয়ার প্রতিবাদে আগামী মঙ্গলবার দুই ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর সভাপতি আখতারুজ্জামান মঞ্জু বলেন, "আমরা আগামী ৪ জানুয়ারি দেশব্যাপী বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ধর্মঘট ডেকেছি।" তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ মন্ত্রণালয় ও ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) মূল পরিকল্পনার বাইরে বিভিন্ন এলাকার খুঁটি থেকে ঝুলন্ত তার সরিয়ে নিয়েছে। "এর ফলে, অনেক এলাকাতেই আমাদের গ্রাহকের ইন্টারনেটের গতি ধীর হয়ে গেছে", বলেন তিনি।উত্তরা থেকে শাহবাগ ও শাহবাগ থেকে গুলশান হয়ে মতিঝিল ও মগবাজার পর্যন্ত- এই দুটি রুটে সরকার তার সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তবে তিনি দাবি করেন, টেলিকমিউনিকেশন্স ট্রান্সমিশন নেটওয়ার্কসভুক্ত (এনটিটিএন) প্রতিষ্ঠানগুলোও তাদের কাজ শেষ করতে পারেনি। ভূগর্ভে এ ধরনের তার স্থাপনে খনন কাজের দায়িত্বে রয়েছে এনটিটিএন। "এটা অন্যায়, আরেকজনের ভুলের জন্য আমাদের কেন ভুগতে হবে", প্রশ্ন করেন তিনি। এনটিটিএন প্রতিষ্ঠানগুলোও অভিযোগ করে পরিকল্পনায় ছিলো না এমন সব এলাকা থেকে কর্তৃপক্ষ তার সরিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন আইএসপিএবি সভাপতি । তার এ অভিযোগের সমর্থন মিলেছে এনটিটিএনভুক্ত প্রতিষ্ঠান সামিট কমিউনিকেশন্স লিমিটেডের শীর্ষ কর্মকর্তা আরিফ আল ইসলামের কথায়ও। তিনি বলেন, "যেসব তার সরানোর কথা ছিলো না শুক্রবার কর্তৃপক্ষ এমন তারও কেটেছে।" তবে আরিফ স্বীকার করেন, পরিকল্পনায় ছিলো না এমন সব এলাকায় সংযোগ দেওয়ার ক্ষেত্রে তারা পিছিয়ে ছিলেন। তিনি বলেন, "ওইসব এলাকায় আমাদের কাজ শেষ করতে আমাদের আরো সময় লাগবে।" আরেকটি এনটিটিএন কোম্পানি ফাইবার অ্যাট হোম জানিয়েছে যে তারা ঢাকায় আইএসপি ও ক্যাবল অপারেটরদের ভূগর্ভস্থ তারের সংযোগ দিতে প্রস্তুত। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মইনুল হক সিদ্দিকী গত ২৭ নভেম্বর এক সংবাদ সম্মেলনে বলেন, "আমরা রাজধানীতে ভূগর্ভের প্রায় ২০০ কিলোমিটার খনন করেছি। আইএসপি ও প্রধান কেবল টিভি অপারেটরদের আমরা সংযোগ দিতে প্রস্তুত।" দেশজুড়ে এ ধরনের নেটওয়ার্ক প্রতিষ্ঠা, পরিচালনা ও ব্যবস্থাপনার জন্য ২০০৯ সালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন (বিটিআরসি) ওই দু'টি প্রতিষ্ঠানকে এনটিটিএন সনদ দেয়।
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।