somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাম্প কেডস্ ,আমার ঈদ এবং বুবু

২১ শে আগস্ট, ২০১০ সকাল ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার ছেলেবেলার ঈদগুলো ছিল অনেক আনন্দের আবার কখনো কখনো বেদনারও। রোজা শুরু হলেই বুকের ভেতর কেমন যেন তোলপাড় শুরু হতো। মাঝরাতে ঘুম ভেঙ্গে গেলে ভাবতে ভাবতে ভোর হতো, ভাবনাজুড়ে থাকতো-শার্ট,প্যান্ট আর জুতা। মনে পড়ে প্রতি বছর ঈদের ঠিক আগের দিন বড় ভাইয়া বাড়ি ফিরতো। আর আমাদের জন্য ঈদের জামাকাপড় নিয়ে আসতো। কিন্তু কখনো সবকিছু একসাথে পেতাম না । শার্ট পেলে তালিকা থেকে প্যান্ট বাদ।আবার কখনো একজোড়া সেন্ডেল বা একটি লুঙ্গি পেতাম। সারাবছরে শুধু একবারই ছিল আমাদের জামাকাপড় পাবার উপলক্ষ,আর তা ছিল রমজানের ঈদ। পরিবারে বাবার তেমন আয় ছিল না। বড় ভাইয়ের উপর সবকিছু নির্ভর করতো। অভাবের সংসারে তাই লেখাপড়া ত্যাগ করে তিনি তৃতীয় শ্রেনীর একটি সরকারী চাকরী যোগাড় করেছিলেন। আর তাতে চলত ১০-১২ জন সদস্যার একটি পরিবার। ছোট ছিলাম তাই পরিবারের অভাবটুকু কখনো বুঝতে চেষ্ঠা করি নাই। রোজা এলে তাই মাস জুড়ে মাকে বিরক্ত করতাম। কখনো মা বলতেন তোর ভাইকে বলব বা তোর ভাই আসার সময় নিয়ে আসবে অথবা তোর জামাতো নতুন আছে বোতামটি লাগিয়ে দিলে চলবে,তোর ভাইয়েরটা..........................কিন্তু আমি মেনে নিতে পারতাম না কান্নাকাটি করতাম।
১৯৮৯ সাল ,তখন আমি ক্লাস সিক্সে পড়ি। পাড়ার অনেক ছেলে এবার জাম্প কেডস কিনেছে। জাম্প কেডস পড়তে পারা যেন অনেককিছু । আমার অনেক বন্ধুরা জাম্প কেডস কিনেছে। আমি বায়না ধরলাম জাম্প কেডস আমাকে দিতেই হবে। কিন্তু ক্লাস সিক্সে ভর্তি হওয়ার সময় আমাকে একজোড়া পিটি সু দিয়েছিল তাই আমার আর জাম্প কেডস পরা হয়নি। তবে শর্ত ছিল পরের বছর আমি জাম্প কেডস্ পাবো।

১৯৯০ সালে আমার মেজবুবু খুব অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার- কবিরাজ আর বাদ নাই। রোজা শুরু হয়েছে,বুবু আমার হাসপাতালের বিছানায়। বুবুর ২ মেয়ে এবং ১ ছেলেকে নিয়ে মা প্রতিদিন কত দোয়া-দরুদ পড়েন, নামাজ পড়ে আল্লাহর কাছে বুবুর প্রাণ ভিক্ষা চান আর নাতনীদের নিয়ে সারাদিন কান্না করতেন। সেবার ঈদে আমাদের জামাকাপড় পাওয়ার কোন সম্ভাবনা থাকল না। আমাদের পরিবারে অন্যরকম এক পরিবেশ । সবার মনের অবস্থা দেখে আমিও জাম্প কেডস্ পাবার শর্তটি ভুলে গেলাম। ঈদের আর মাত্র কয়দিন বাকী বুবুর অবস্থা আরো খারাপের দিকে। শবই কদরের ঠিক আগের দিন রাতে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল থেকে বুবুর লাশ নিয়ে আসা হল।

সবার চোখে পানি আর পানি। বুবু মারা যাওয়ার পর বাবাকে প্রথম দেখলাম কান্না করতে। সন্তানের জন্য কি বুক ফাটা কান্না। অথচ বাবার আরো ৯জন সন্তান। বুবুর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে দেখলে আরো বেশী কষ্ট হয়। বুবুকে নিয়ে আমার কত স্মৃতি। আজ বুবু নাই। ঈদের কথা ভুলে গেলাম সবাই।
সেবার ঈদের আগের দিন বড় ভাইয়া আমরা যারা ছোট ছিলাম তাদের বাজারে নিয়ে যাওয়ার কথা বললেন। এবং আমাদের নিয়ে তিনি ঈদের বাজারে গেলেন। এই প্রথম ঈদের জামাক্রয়ে তিনি কোন সীমাবদ্ধতা রাখলেন না, যার যা প্রয়োজন সবকিছু কিনে দিলেন। আমি শার্ট,প্যান্ট,বেল্ট সবকিছু পেলাম। বোন হারানো একভাই অন্যান্য ভাইবোনদের মুখে হাসি ফোটানোর সে কি আপ্রাণ চেষ্ঠা। তিনি আমাদের জুতার দোকানে নিয়ে গেলেন, আমাকে জাম্প কেডস্ কিনে দিবে বলে। আমি বললাম আমার কেডস্ লাগবেনা,গতবছরের পিটি সু জোড়া ভালই আছে। একজোড়া সাদা মুজা কিনলাম।

এখনো ঈদ এলে সে সব স্মৃতি মনে পড়ে।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১০ রাত ১০:২৯
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×