somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপেক্ষা

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই কবে তোমায় জিজ্ঞেস করেছি,
কবে আসছো?
আসছো কবে তুমি?
আসছি আসছি আসছি
কবে বলো? কবে?
অচিরেই,
কতো বেলা কেটে গেলো,
কতদিন গেলো পেরিয়ে,
কতো হলো রঙ,
সাজা হলো সঙ,
কতো জন কিছু দিলো উড়িয়ে,
তবু তুমি এলে?
এলেনা,
অপেক্ষা হলোনা শেষ,
অনিমেষ।

আমি তবু অপেক্ষায় থেকেছি,
বিষদগারের রাতে,
মাতাল জ্যোৎস্নার আলোতে,
নক্ষত্রের আগুন ঝড়া সন্ধ্যায়,
নগ্ন পদে,
কৈ তুমি এলে?
নাহ আসোনি,
অপেক্ষা হয়না শেষ,
কেনো অনিমেষ?
এই বেলায় সময়ের নেই কোনো লেশ।

কতো জনের কতো প্রহরের করেছি অপেক্ষা,
ব্যস্ত রাস্তা,
জনমানবহীন শহরতলি কিংবা,
হয়তো উদ্দাম মনে,
কিংবা অচেতন বিরহে,
অফুরন্ত অসংকোচে,
হাজার গঞ্জনা সয়ে,
কিন্তু এবার চেয়ে কোন এক স্বপ্নের পানে ,
তুমি আসবে,
আসবেনা?
অপেক্ষা যে হয়না শেষ,
অপেক্ষা হয় দীর্ঘ থেকে দীর্ঘতর।

কতো হাসনাহেনা খেলেছে লুকোচুরি,
কতো নিয়ন লুকিয়েছে শোভা,
কতো গলি করেছে হাহাকার,
নাম না জানা গাছের অবতার,
বালিকা কতো ঝড়ালো অশ্রু,
কতো পথ, পথিক ছেড়েছে হুংকার,
হিসেব পেলে?
এবার কী তুমি এলে?
অপেক্ষা তবু যে হয়না শেষ,
কোথায় আছো তুমি অনিমেষ?

নীল তারাটা চলে গেছে আলোকবর্ষ পেড়িয়ে,
কতো অভিমানের বৃষ্টি হলো আদান প্রদান,
কতো ঘাস একলা গিয়েছে মাড়িয়ে,
আমার সাথে অপেক্ষায় তবু
কতোগুলো দক্ষিণা বারান্দা,
কিছু সুখের শ্লোক,
দুঃখের বুলি,
একত্রে বসবাসের আশা,
তুমি এলেনা,
এলে?
আসোনি,
তবু আমি অপেক্ষায় আছি,
নিভৃতে,
নিঃশব্দে।

কতো কথা বলে গেলো পথের দাবিদার,
কতো বাণী দিয়ে গেলো অশথের অহংকার,
কতো বট নুয়ে আছে অপেক্ষায়,
পৌষ পেড়িয়ে এলো মাঘ,
চিতা পেড়িয়ে সিংহ বাঘ,
তবু বিড়ালের জন্যেই আমি তপস্যী,
তবু একজন অপেক্ষায়,
দাঁড়িয়ে ঠায়।

আমি তবু প্রতীক্ষায় থাকবো তোমার,
বাধা আসুক,
কিংবা আধার,
তবু থাকবো আমি অপেক্ষায়,
নিভৃতে একলা দাঁড়িয়ে গাছের ছায়ায়,
চুল গুলো তবু হয়ে যাক সাদা ,
একদম ধবধবে,
শরীর হোক জীর্ণ লিকলিকে,
বালুর শহরের সমুদ্র চিকচিকে,
তবু কেউ একজন থাকবে চেয়ে,
থাকবে দাঁড়িয়ে,
তোমার প্রতীক্ষায়।

পৃথিবী ধ্বংসের শেষ মুহূর্ত পর্যন্ত,
হয়তো দাঁড়িয়ে থাকতে হবে আমার,
গোটা শরীরে ছেয়ে যাবে মরিচা,
হয়ে যাবে ভঙ্গুর,
আন্দোলিত সকল অসুর,
তবু তোমার জন্য প্রতীক্ষা হবেনা শেষ,
ফিরে এসো অনিমেষ,
দক্ষিণা বারান্দায়,
আমাদের একান্ত বসত বাড়ির ভিটায়।

রাত ১০:০০
রবিবার, ০৪ জানুয়ারি,২০১৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষের মধ্যে এমন কেউ কী আছেন, যাঁরা AI-এর কাছে নিজেদের জ্ঞান, লেখার দক্ষতা কিংবা সৃজনশীলতার শ্রেষ্ঠত্ব হারানোর ভয় পাচ্ছেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৪




এআইকে বলে ছিলাম- তুমি বলতে গেলে একটা গেদা বাচ্চার মত। এর মধ্যে অনেক মানুষ তোমাকে হিংসা করে। বিষয়টা কি?

উত্তরে এআই বলল- হা হা! আপনার কথাটা শুনে হাসি... ...বাকিটুকু পড়ুন

হুজুরের কি শরিয়াহ আইনে বিচার হবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:১২


মুফতি মোহাম্মদ আলী কাসেমীর জন্য খারাপ লাগছে। ফেসবুকে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে প্রকাশ এবং এ নিয়ে লাইভ করার অভিযোগে... ...বাকিটুকু পড়ুন

=মনের হিংসা দূর করো রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২৯


তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।

স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি... ...বাকিটুকু পড়ুন

সৌদি প্রবাসীর মৃত্যুদন্ড ও রটানো গুজব

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২০ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২

আপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরো...

লিখেছেন জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২

বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....

বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন

×