somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শোকরান! শোকরান!! মাহে রমজান

২৬ শে জুলাই, ২০১২ সকাল ১০:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বৃহস্পতিবার রমজানের ষষ্ঠ দিনএ আর চারদিন পর শুরু হবে মাগফিরাতের দশক। এরই মধ্যে রহমতের প্রথম দশকের বেশিরভাগ সময় আমরা অতিবাহিত করেছি; আল্লাহপাক রাব্বুল আলামিনের অবারিত রহমতের বারিধারায় আমরা কতটুকু সিক্ত হতে পেরেছি, তা বিবেচ্য বিষয়। ইসলাম সাম্য-মৈত্রী, খোদাভীতি, আত্মসংযম, আত্মশুদ্ধি, শৃঙ্খলা, মমত্ববোধ, দান, ভালোবাসা ও ভ্রাতৃত্বের যে মহান শিক্ষা দিয়েছে তার কতটুকু আমাদের জীবনে বাস্তবায়িত করতে পেরেছি, সেটা এখনই হিসাব করতে হবে। অন্যথায় আমাদের সিয়াম সাধনা শুধু আচারসর্বস্ব হয়ে উঠবে। রোজা আমাদের সবাইকে ইবাদতের সুযোগ তৈরি করে দেয়। এ মাসে রোজাদারের মন নরম ও পবিত্র থাকে। রোজাদার মাত্রই এ মাসে অধিক ফজিলত লাভ করতে চান। ক্ষুধার যন্ত্রণা, প্রবৃত্তির তাড়না থেকে বেঁচে থাকার প্রয়াস রোজাদারের জীবনে অন্য আঙ্গিক তৈরি করে। এ সময় রোজাদার বেশি বেশি দৈহিক ও আর্থিক আমল করার জন্য প্রস্তুত থাকেন। তাই রোজাদার বেশি বেশি দান করেন, অসহায় ও দরিদ্রকে অর্থ বা খাবার দিয়ে সওয়াব অর্জনের চেষ্টা করেন। বছরের অন্য সময় যারা ফরজ নামাজ বা অন্য আমল নিয়মিত আদায় করেন না, নফল ও সুন্নতের আমল করেন না, রোজার সময় সবাই ফরজ তো আদায় করেনই, এমনকি নফল ও সুন্নতের প্রতিও খুব নজর দেন। রোজার কারণেই মানুষের মধ্যে ইবাদতের এ অনুভূতি ও কর্মকাণ্ড চালু হয়।
এ ছাড়া রোজা আমাদের মধ্যে সহমর্মিতা ও সৌহার্দ্য বৃদ্ধির সুযোগ করে দেয়। ধনী বা সম্পদশালী মুসলমানরা সারাদিন রোজা রেখে ক্ষুধার কষ্ট ও উপবাস থাকার জ্বালা উপলব্ধি করতে পারেন। ফলে অসহায় ও গরিব মানুষের যে কী কষ্ট তা তারা অনুধাবন করার প্রয়াস পান। এতে বিত্তহীন ও গরিব-দুঃখীর প্রতি তাদের মনে সহমর্মিতা ও সৌহার্দ্য বোধ তৈরি হয়। তারা সহজেই অনুভব করতে পারেন, গরিব ও বিত্তহীনদের প্রতি তাদের হক ও দায়িত্ব বোধের কথা। আল্লাহতায়ালা কোরআনুল কারিমে ধনীদের সম্পদে গরিবের অধিকার সংরক্ষণ করে রেখেছেন। তিনি বলেছেন, তাদের (ধনীদের) সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতের অধিকার। রোজা আমাদের আদব, শিষ্টাচার ও আদর্শ চরিত্রবান হতে শেখায়। রোজার কারণে অন্যায়, অশ্লীলতা, মিথ্যা, প্রতারণা ইত্যাদি খারাপ কাজ থেকে একজন রোজাদার যখন বিরত থাকেন, তখন তার মধ্যে শিষ্টাচার, নম্রতা, আদব ও উন্নত চরিত্রের এক মহীয়ান সৌন্দর্য সৃষ্টি হয়। কোনো কোনো বছরের রোজা কারও কারও জীবনের গতিপ্রকৃতি ও ধ্যান-ধারণাই বদলে দেয়। এভাবেই একজন রোজাদার রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আদর্শ মানুষে পরিণত হন; সমাজের জন্য আদর্শ হয়ে ওঠেন।
রমজান ঐক্য ও সংহতির মাস। মুসলিম উম্মাহর জাতীয় উৎসবের মাস। বিশ্বব্যাপী মুসলমানরা রোজার মাসে ঐক্য ও সংহতির এক অনন্য ভাব প্রকাশ করে থাকেন। দুনিয়ার সব মুসলমান রমজানের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে রোজা আরম্ভ করেন এবং শাওয়ালের চাঁদ দেখে রোজার সমাপ্তি টানেন। আবার সূর্যোদয়ের আগেই সেহরি খাওয়া শেষ এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করেন। কোথাও এ নিয়মের কোনো ব্যতিক্রম হয় না। আল্লাহর নির্দেশে সব মুসলমান একই নিয়মে এবং সময়ে তারাবি আদায় করেন এবং ঈদুল ফিতরের ফিতরা প্রদান করেন। তারপর দলবেঁধে ঈদগাহে গিয়ে নামাজ আদায় করেন, কোলাকুলি করেন, ঈদের আনন্দ-উৎসবে মেতে ওঠেন। এভাবে মুসলমানদের মধ্যে ঐক্য ও সংহতির এক ঐতিহাসিক সম্পর্ক তৈরি হয়।
রমজানের যে অফুরন্ত মহিমা ও সীমাহীন সওগাত, তা প্রত্যেক মুসলিমের সঠিকভাবে রোজা পালনের মাধ্যমে গ্রহণ করা উচিত। রমজানের শিক্ষা যেন আমাদের জীবনে প্রতিফলিত হয় সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া উচিত। আল্লাহতায়ালা রহমত, মাগফিরাত ও নাজাতের যে অপরিসীম সুযোগ রমজানে আমাদের জন্য দান করেছেন তা যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমরা হবো দুর্ভাগা। তাই রমজানের পরিপূর্ণ হক আদায়ে আমাদের মনোযোগী হতে হবে; আর এটাই হলো রমজানের প্রকৃত শিক্ষা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×