somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প-পাগলির জন্য(পাগলিটা অন্ধকারে দুলতে দুলতে মিলিয়ে গেল)

১৩ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন সবে মাত্র সন্ধ্যার কালো ছায়ায় ঢেকেছে পুরো শহরটা।রাস্তাগুলোয় জ্বলে উঠেছে বিজলী বাতি,হলুদ,লাল,নীল,সবুজ বাতি।উচু উচু বিল্ডিং থেকেও আলো ঠিকরে বেরিয়ে আসছে,আলো আধারির মোড়ে কুপি জ্বালিয়ে ঝালমুড়ি বিক্রি হচ্ছিল,টিনের কৌটোঘেরা উনুনে তৈরি হচ্ছিল চিতই ভাপা পিঠা,সরিষাবাটা আর ধনিয়াপাতাবাটা দিয়ে পিঠা খাওয়া ঝালের হুস হাস শব্দ ভাসছিলো বাতাসে।ঝিলি আর অতুল ফিরছিল ব্যাডমিন্টন খেলে।
রিকশা চলছিল টুং টাং শব্দ তুলে।আগে অবশ্য বাবার সাথে ফিরত।কিন্তু ঝিলি বাবাকে বলেছে-বাবা তোমাকে আর কষ্ট করে আসতে হবেনা,অতুল তো আমাদের পাশের গলিতে থাকে,আমি ওর সংগেই আসতে পারব।বাবা অবশ্য কিছু বলেনি।

ফুচকাওলা দেখে ঝিলির জিভ জিভে যায়।অতুলকে বল্ল-চল ফুচকা খাই-
-দেরী হয়ে যাবে ঝিলি আন্টি বকবে-
ঝিলি ঠোট উল্টিয়ে বল্ল-বকবে না ছাই,একদিন দেরী করলে কিচ্ছু হয় না,একদিন বকা খেলে ওকিচ্ছু হয়না,তুই চলতো-
-আমি লাল টুলটায় বসব তুই নীল্টাতে বস-
-বেশি করে টক ঝাল দিবেন-ফুচকাওলাকে চেচিয়ে বল্ল ঝিলি।
অতুল বল্ল-তুইও পারিস ।বেশি ঝাল খেলে তো তোর চোখদিয়ে পানি পরে।তারপরও খাস।
-অন্যরকম মজা তুই বুজবিনা-

ঝিলি ওঅতুল অষ্টম শ্রেনীতে পড়ে। এখনু ও মায়ের কোলঘেসে ঘুমায়।কিশোর উপন্যাসের চেয়ে ভুতের গল্প পড়তে বেশি ভালোলাগে।
রিকশা ছেড়ে দিয়ে ওরা বাকী পথ হেটে ফিরছিল।
গলির অন্ধকার কোনটা দেখিয়ে অতুল বল্ল-দেখনা ঝিলি পাগলিটা কাদছে একটা টাকার জন্য-মনে হয় অনেক ক্ষিধে পেয়েছে।তুই দাড়া আমি এক টাকা দিয়ে আসি-
ঝিলি বল্ল-কোথায় পাগলি?
-ওই তো ওই কোনে দাঁড়ানো -
ঝিলিও অতুলের সাথে গেল।দেখল এক অর্ধ নগ্ন মহিলা।যার কোমরে এক টুকরো কাপর ছারা সারা শরীর উদোম।সে এক টাকা ভিক্ষে চাচ্ছিল না।সে হাতজোড় করে বলছিল -=আমারে একশ টাকা দেন আমারে একশ টাকা দেন একটা শাড়ী কিনবো।ঝিলি অতুলের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বর্ব বলে-একশত টাকা-
ওতো একশত টাকা চাচ্ছে,
মনে পড়ল সকালে বাবার দেওয়া কক কেনার একশত টাকার কথা।
-এই নাও একশত টাকা শাড়ী কিনো-বলে পাগলির হাতে গুজে দেয়।
টাকাটা পাগলি কোথায় রাখবে দিশে পায় না।সারা শরীর হাতরে বেড়ায়।
-আচ্ছা তুমি জামা পড়বে আমার অনেক জামা আছে-
পাগলিটা মাথা নেড়ে বলে-হ হ পড়ব।
ঝিলি পাগলির উদোম পিঠে হাত রেখে ওদের বাড়ির সামনে নিয়ে আসে।
-তুমি এখানে দাঁড়াও আমি যাব আর আসব-
ঝিলি লিফট ভুলে সিড়ি ভেঙ্গে উঠে আসে।হাপাতে হাপাতে মা কে বলে-মা পুরোনো জামা কাপরগুলো দাও পাগলিটাকে দিব।
মা বলে-ওগুলো তো কাজের মেয়েটাকে দিয়ে দিয়েছি-
-আজ সকালে যেটা পরেছিলে ওটাই দাও-
-বারান্দায় ঝুলানো আছে নিয়ে নাও একটাই নিও-
ঝিলি চুপিসারে ফ্রকগুলোও ব্যাগে ঢুকায়।
দৌড়ে আসে ।বাড়ির নিচে পাগলিটাকে খুজে।পাগলিটাকে কোথাও দেখা যায়না ।এখানেই তো দাড় করিয়ে রেখেছিলাম।ঝিলির কান্না পায়।হঠৎ দেখে অন্ধকার এক কোনে স্তুপের মত দলামলা হয়ে বসে আছে পাগলিটা।ঝিলির চোখের তারা নাচে।ওর মায়ের জামাটা দিয়ে বলে -এটা পড়ে নাও তোমার ঠান্ডা লাগবে-
পাগলিটার চোখের তারা নাচে।একটা একটা করে গায়ে কাপর জড়ায়।ঝিলি নিজের হাতে ওড়নাটা পাগলির গায়ে জড়ায়।ব্যাগটা হাতে দিয়ে বলে -এগুলোও পড়ো কিন্তু।পাগলি উঠে দাড়ায়।আনন্দে ওর সারা শরীর নাচে।আন্ধকারে দুলতে দুলতে মিলিয়ে যায়।।

সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১০:৫০
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×