somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসন্ন ঈদে মোটাতাজা গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকুন

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা অনেকে জানি আবার এমন আছে আমরা অনেকেই জানি না যে কুরবানীর সময় আমরা যেসব মোটা তাজা গরুর মাংস খাই সেসব গরুর মাংসে আমাদের দেহে বহু গুরুত্বপূর্ন ক্ষতি হতে পারে । মোটাতাজাকরণের যেসব ওষুধ এবং রাসায়নিক পদার্থ গরুকে প্রয়োগ করা হয় এবং সেসব ওষুধ ও রাসায়নিক পদার্থ আমাদের দেহে ঢোকে তার ফলে এতে আমাদের কিডনি লিভার, হৃৎপিণ্ডসহ অন্যান্য অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় বা হতে পারে । তা ছাড়াও স্টেরয়েড জাতীয় ওষুধ মানুষের শরীরে বেশি মাত্রায় জমা হলে মানুষের বিপদ বাড়ে ক্রিয়াতেও প্রভাব ফেলে । তার ফলে অনেক সময় মানুষও মোটাতাজা হতে থাকে বা সুসাস্থের দেহের অধিকারী হন অনেকে । বেশি লাভের জন্য কিছু অসাধু মানুষের কার্যকলাপে কোরবানির গরুর মাংস মানুষের জন্য বিশেষভাবে শিশু এবং গর্ভবতী নারীর জন্য প্রতিবছর দুঃখজনক পরিণতি বয়ে আনছে । এই ধরনের অপরাধ হচ্ছে মানবতার বিরুদ্ধে অপরাধ । সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মানব জীবন ও স্বাস্থ্যের জন্য খুব ঝুঁকিপূর্ণ এই সব কর্মকাণ্ড থামানো এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিওয়া প্রয়োজন । আমাদেরকেও একটু সচেতন থাকতে হবে । যেমন মনে করুন দেখতে মোটাতাজা কিন্তু নির্জীব, বা চুপচাপ এবং ক্লান্ত দেখাচ্ছে এই ধরনের গরু কেনা থেকে আমাদের বিরত থাকতে হবে ।

কুরবানি উপলক্ষে অধিক মুনাফার লোভে গরু মোটাতাজাকরণে বিভিন্ন ক্ষতিকর ওষুধ ব্যবহার করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী। গরু মোটাতাজা করার জন্য একটি বৈজ্ঞানিক পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিতে ইউরিয়া, চিটাগুড়, ধানের খড় মিশিয়ে গরুকে খাওয়ানো হয় । এই পদ্ধতিতে মোটাতাজা করার জন্য ৪ থেকে ৫ মাস সময় লাগে । কিন্তু লোভী ব্যবসায়ীরা ৩ সপ্তাহ থেকে ২ মাসের মধ্যে গরুকে মোটা করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করছে । ওষুধ ও রাসায়নিকের প্রভাবে গরুর শরীরে পানি ও তরল পদার্থ জমা হতে শুরু করে । দ্রুত গরুকে মোটা দেখাতে থাকে । এই গরু বেশি দিন বাঁচে না । অস্বাভাবিকভাবে মোটা করা এই সব গরু দেখতে নির্জীব ও গতি শ্লথ হয়ে যায় । এদের ঘন ঘন শ্বাস প্রশ্বাস নিতে হয় । আচরণে অত্যন্ত ক্লান্ত ভাব দেখায় । বিশেষ করে যারা কুরবানী দিবেন তারা দয়া করে গরু কেনার সময় উপরক্ত বিষয় গুলো একটু লক্ষ করে কিনলেই চলবে । আর যত দূর সম্ভব হবে আমরা দেখতে মোটাতাজা কিন্তু শক্তির দিক দিয়ে দেখতে দূর্বল ও চুপচাপ থাকা গরু কেনা থেকে যেন বিরত থাকি । তাছাড়াও সম্ভব হলে আপনাদের পাশে ঈদ উপলক্ষে গড়ে ওঠা গরুর হাটে নিয়মিত মনিটরিং এবং মোবাইল কোর্টের ব্যবস্থা করার জন্য প্রাণিসম্পদ অধিদপ্তর এবং আইন প্রয়োগকারী সংস্থার মধ্যে সমন্বয় করুন । এবং সম্ভব হলে স্থল বন্দরে আমদানি করা গরু পরীক্ষা করা এবং গরুর হাটে পশুচিকিৎসকদের টিম দিয়ে পরীক্ষার ব্যবস্থা করার জন্য ব্যবস্থা করতে হবে ।
ধন্যবাদ সবাইকে । আসন্ন ঈদ সকলের মনে আনন্দ বয়ে আনুক । ছোট বড় সকল সহ ব্লগার ভাই বোন ভাবী ও বন্ধুদের জন্য ঈদের শুভেচ্ছা থাকল । ঈদমুবারক ।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×