
ঈদ এলে তোমার কথা কত যে মনে পড়ে,
সেই ঈদে তুমি ছিলে,
আজ তুমি নেই,
তাই ভেবে দু চোখে নোনা অশ্রু ঝরে ।।
গেছিলাম তোমায় নিয়ে,
রাঙ্গা মেহেদী রেশমী চুড়ির দোকানে,
কতই না আনন্দ হয়েছিল,
যে বছর ঈদে হয়েছিল তোমার আমার বিয়ে ।।
ঈদ মিলায়তনে হয়েছিল দুটি মনের মিলন,
সর্বশেষ বিদায়ে,
খালি বাসর ঘরে রেখে এসেছি,
আমি আমার নব বধুর চলন ।।
ভাগ্যের কি নির্মম পরিহাস,
থাকবে এ বুকে হয়ে তুমি তার ইতিহাস ।।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



