এ জগৎ সংসারে কি সব ব্যবধান
সমমিলিত চেষ্টায় ঘটে সব অবদান
পুরুষের কর্ম ক্ষমতা অফুরন্ত বৃদ্ধি পায়
তা নারী পুরুষের সমমিলিত প্রচেষ্ঠায়
জীবনের সর্ব ক্ষেত্রে থাকবে প্রতিযোগিতা
পুরুষের পাশে নারীরাও করেছে প্রমাণ তাদের যোগ্যতা ।
দুঃখের সংসারে সুখের আশা
থাকতে পারে তাতে নিরআশা
সর্বপুরি থাকবে আশা নিরআশা
তবু ছেড় না মনের প্রতি অক্লান্ত ভরসা।
কিছের জাত কিছের ধর্ম
মানব সভ্যতায় বুঝা আছে কার কর্ম
সবাই বলে নীতিই হল আসল পরিচয়
তবে কেন জাত ধর্মের এ ভয় ।
একটি মাত্র পৃথিবী আর তাতে একবার আসা
থাকতে হবে এখানে সর্বপুরির ভালবাসা ।
আঁকো যদি মনে জাত ধর্মের ছবি
তাহলে এ বিশ্বভুবনে পারবে নাকো হতে কবি
মনে কর এ সংসারে যা তুমি
সে একই রক্তে মাংসে মাটির গড়া মানুষ আমি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

