somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিশুরা শিশতোষ জিনিষ লিখবে ,এইটা নিয়া কথা কইয়া লাভ কী,তবু কইতে হয় ....

১৭ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
আমগো সাদিক ভাই বড়ো জ্ঞানী মানুষ।তার জ্ঞানের বহর দেখে মুগ্ধ হই।তাই তার পোস্ট পাইলেই হামলায়া যাইয়া পড়ি,হাপুস হুপুস করে পইড়া নিজের জ্ঞান ভান্ডাররে এক্টু সমৃদ্ধ করি।
তিনি একটি পোস্ট দিয়াছেন। সামহোয়্যারের নীতিমালায় আছে যে পোস্টের উত্তর সেই পোস্টের কমেন্ট বক্সে দিতে,কিন্তু সাদিক ভাই ঘোষনা দিয়াছেন যে তিনি তার পোস্টের মডারেশন করবেন সচলায়তনের মতো ।(মানে হইলো সচলায়তনরে তিনি ইদানিং বড়ো ফলো করতেছেন ?তার মতুন জ্ঞানী মানুষ আবার অন্যরে ফলো করে দেইখা এক্টু কষ্ট পাইছি মনে।)

তিনি আমার চেহারা পছন্দ করেন না।মন্তব্য মুইছা ফালাইতে পারেন,তাই আলাদা পোস্ট দিতে হইলো ।

২. উনি আমারে আমার পোস্টে গিয়া কইছেন 'সচলায়তনের দালাল'।। আমি মানুষ খারাপ তাই মাঝে মাঝে দালালি করি ।আমি আওয়ামীলীগ করি না,তবু বহুত তালেবর আমারে আওয়ামীলীগের দালাল কয়,আমি সচলায়তনে যাইবার ভিসা পাইনাই তবু আমারে সচলায়তনের দালাল কওয়া যায়।
দালাল কওয়ার এই সিমটমটা আসলে সেই সব মানুষদের মাঝে বেশি দেখা যায়,যারা ৭১ সালের দালালিরে মানসিক ভাবে সমর্থন করে।সাদিক ভাই'র মাঝে এই দালালি সিমটম দেইখা একটু লজ্জা পাইছি।

(আমি পাল্টা জিগাইছিলাম যে উনি কি সামহোয়্যারের দালাল,তার রেট কতো?কিন্তু তিনি জ্ঞানী মানুষ আমার প্রশ্নের জবাব দেন নাই।)


৩.
এখানে কিছু ব্লগাররে বাকি কিছু ব্লগার ছাগল ডেকে থাকেন।এই ছাগল অভিহিত ব্লগাররা তাদের পছন্দ মতো লাইন বা বাক্য হাতে নিয়া সেইটারে ম্যানিপুলেট কইরা সামনে আনেন।

সাদিক ভাই এমুন মানুষ না।তিনি সচলায়তনের লেখা পড়েন ,এমন বেশি মাত্রায় পড়েন যে তিনি উপসংহার দিতে পারেন "হাসান একা না, সচলায়তনের অনেকের লেখায়, মন্তব্যে বড্ড সামহোয়্যার ইন চলে আসে।"

সেই অনেকের লেখায় সামহোয়্যার আসে বইলা তিনি খুইজা খুইজা পইড়া দেখছেন বটে,তবে তিনি মাসুদা ভাট্টির লেখায় হিমু ভাইয়ের মন্তব্যটা তিনি পড়েন নাই !!! এরুম বাইছা বাইছা পড়া,এইরুম জাহানারা ইমাম না পইড়া মতিউর রহমান রেন্টুর বই পড়া,এই সব লক্ষন যে ব্লগারদের মাঝে আছে,সাদিক ভাই সেই কাতারে নাইমা গেলে বড়ো আফসোস হয়।

আসেন, হিমু ভাইয়ের সেই মন্তব্যটি পড়া যাক:
"হয়তো খেয়াল করেননি, সচলায়তনে সামহোয়্যারের প্রসঙ্গ পারতপক্ষে আসে না। সামহোয়্যারের মুন্ডপাত করার যথেষ্ঠ কারণ থাকলেও সেটা করা হয় না। ওদিকে সামহোয়্যারে আস্তমেয়ে, কৌশিক, সাদিক ... এরা নিয়মিত হল্লা করেন সচলায়তন নিয়ে।
আপনার পোস্ট খুব উৎকট ব্যতিক্রম হয়ে চোখে পড়লো। ভালো লাগেনি। "

কী মনে হয় মন্তব্যটি পইড়া?
স্বয়ং সচলায়তনের এক উদ্যোক্তা স্পষ্ঠ ভাষায় কইতেছে যে তারা পারত পক্ষে এই সব নিয়া আলোচনা করে না।আবার তারা মাসুদা ভাট্টির মতো পরিচিত লেখকরেও মুখের উপর কইতেছে যে এইটা নিয়া আলোচনা না করতে ।

বিষয়টা এক্টু সাদিক ভাইয়ের লগে কন্ট্রাডিকটরি হইয়া গেল না?উনি তাইলে "সচলায়তনের অনেকের লেখায়, মন্তব্যে বড্ড সামহোয়্যার ইন চলে আসে " কথাটি কয়টা পোস্ট আর মন্তব্য পইড়া কইলেন?
ম্যনিপুলেশন গেম খেলার ছাগলীয় ব্লগারদের সাথে সাদিক ভাইরে এক কাতারে রাখতে চাই না বইলাই জিনিষটি সামনে আনলাম।


৪.
সাদিক ভাই লিখেছেন :
"আমাদের মহাজ্ঞানী ও একদা সামহোয়্যার ইন কাপানো লেখক শোহেইল মতাহির চৌধুরী -ও অমিত, হাসিব, হোসেইন, চোরের মানসিকতায় নেমে গেছেন দেখে দু:খই পেলাম।"

অমিত, হাসিব, হোসেইন, চোরের মানসিকতা নিয়া সাদিক ভাইয়ের শ্রদ্ধা নাই বুঝা যাইতেছে।কুনু অসুবিধা নাই,এর সত্যি সত্যি খারাপ মানুষ।
এদের মানসিকতায় বড়ো প্রোবলেম আছে।

মাগার সাদিক ভাইরে ছাগ অভিহিত ব্লগারদের কাতারে নাইমা যাইতে দেখলে এইসব খারাপ মানুষও যে হাইসা চেয়ার হইতে কাইত হইয়া পইড়া যায়,সেইটা কি উনি জানেন?গরীবের এই কথাটি ভাইবা দেখলে খুশি হইতাম।


(প্রয়োজনে আর কিস্তি চলবে)





সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০০৭ দুপুর ২:৫৫
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×