
ইয়ার ফাইনালের পরীক্ষার রুটিন দিলো কিছুদিন আগে। হাতে এখনো মাস খানেক সময় আছে। কিন্তু এখনো বই খোলার ব্যাপারে কোন আগ্রহ পাচিছনা। এতদিন পড়া শুরু করব, পড়া শুরু করব করছিলাম , রুটিন দেয়া পর সেই ইচছাও চলে গেল।
নেট এ বসে " হাবিজাবি হিজিবিজি " করার আসক্তি আরো বেড়ে গেছে। এখন শুধু ঘুম পায় । খাওয়া-দাওয়া তো আছেই । আজ বিকেলে ফ্রাইড মুরগার রান খেয়ে আসলাম । আহাঃ আরো কতো কি খেতে ইচ্ছা করে। কুমিল্লার রসমালাই । বগুড়ার দই ।
মাঝে মাঝে খুব টেনশন হয় । পরীক্ষাতে যদি দু'টা ঘোড়ার ডিম পাই তখন কি হবে ? নির্ঘাৎ শ্রদ্ধেয় আব্বাজান আমারে ঠেলাগাড়ি ঠেলতে পাঠায়ে দিবে । তাই বলে কি শুধু সারাদিন বই সামনে নিয়ে তোতা পাখির মত মুখস্থ করে গেলে কি চলে ? রাতের ঘুম হারাম করে মাথাভর্তি টেনশন নিয়ে কি পড়া যায় ?
ধ্যাৎ , এসব আমারে দিয়ে হবেনা । দু'দিনের দুনিয়া । মউজ মাস্তি-ই যদি করতে না পারলাম তাহলে কিসের কি ! কি আছে দুনিয়ায় ? !
এতসব ভেবে কাজ নেই । পরীক্ষা আসুক । তখন দেখা যাবে।
টেনশন গুলান বুড়িগঙ্গায় ভাসাইয়া দিয়া আসেন আমরা ব্লগাই ....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

