somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম প্রেমের অনুভূতি (জীবনের ক্যানভাস-১)

১১ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


" হৃদয় আছে যার সেই তো ভালোবাসে। সব মানুষেরই জীবনে প্রেম আসে ।"

প্রেম আমারো এসেছিলো দুয়ারে । অতি নিরবে । বসন্তের সবটুকু শুভ্রতা আর জানা অজানা ফুলের সুবাস নিয়ে । তপ্ত মরুভমির অসহ্য উত্তাপের তৃষিত হৃদয়ে সে এসেছিল একফোটো জল হয়ে। বসন্তের নির্মল হাওয়ায় আমার হৃদয় ভেসেছিলো ভালোবাসার প্লাবনে । একরাশ প্রশান্তির আবেশ ছড়িয়ে পড়েছিল দেহ মনে ।। রবীন্দ্রনাথের গানের মতো -

"হৃদয় আজি কেমনে গেল খুলি,
জগৎ আসি সেথা করেছে কোলাকুলি ।"

পাখির কলকাকলীর মতো সেই মধুর দিনগুলো ছিল স্বর্গীয় ভালোবাসায় ভরপুর । সেই প্রথম শুনেছিলাম পৃথিবীর সবচেয়ে আকাংখিত , প্রচন্ড ভালো লাগার শব্দটি। " ভালোবাসি" ।
বলেছিলাম - আমিও যে তোমায় ভালোবাসি ।
-কতটুকু ?
-যতটুকু হলে তোমাকে পাওয়া যায় ।
- তাহলে বলোনি কেন এতদিন ? কেন রেখেছিলে লুকিয়ে ?
- যদি তুমি প্রত্যাখ্যান করো সেই ভয়ে ।
- বোকা ছেলে । এতদিন একসাথে পড়ি। তুমি কি কখনোই বুঝতে পারোনি আমার মনের কথা !
- তুমিও তো আমার হৃদয়ের কথা বুঝতে পারোনি । শুধু তোমার হাসিমুখ দেখব বলে, শুধু তোমার সেই নিষ্পাপ চাহনি দেখার জন্য ছুটে আসি তা কি তুমি বুঝনি?
- শুধু আজকের দিনটির জন্য কতদিন অপেক্ষায় রয়েছিলাম। বারবার যে আমি শুধু তোমাকেই চেয়েছি ।
চুপ করে ছিলাম । গভীর ভালো লাগা আর ভালোবাসায় ছিলাম আচ্ছন্ন । সে আমার চোখে চোখ রাখল । এ এক অন্য রকম চাহনী । যে চাহনীতে সবকিছুই বদলে যায় । আমিও ওর কাজল কালো মায়াবী আঁখিতে মুগ্ধ বিস্বয় নিয়ে চেয়ে রইলাম । কত কথাই যেন সে চোখে জমে রয়েছে । কত কিছুই না ও দুটি চোখ বলতে চায় । মনে হচ্ছিল আমি সারাটি জীবন সেই মায়া ভরা চোখের দিকে চেয়ে কাটিয়ে দিতে পারব । সেই থেকেই ভেসেছিলাম ভালোবাসার স্বপ্ন সুখের ভেলায় । হৃদয়ের কত আকুলতা , না বলা কথা , কিছু জমানো ব্যথা বিনিময় আর ভালোবাসার রঙ্গীন সব জাল বোনা । সেই ভালোবাসার জাল অনেকদুর বিস্তৃত হয়েছিলো ।

"তোমাকেই যেন ভালোবেসেছি শত রূপে শতবার,
জনমে জনমে যুগে যুগে অনিবার।"

সবে মাত্র কলেজে পা দিয়েছিলাম । স্কুলের স্যারদের কড়া নিয়ম কানুন আর মা বাবার কঠো শাসন থেকে মুক্তি পেয়ে আনন্দ উচ্ছাস ছিল বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো ! নিজের অজান্তেই পিঠে দু`টো পাখা গজিয়েছে । সেই পাখা নিয়ে একা একা উড়ে বেড়াই আর খুঁজে ফিরি মনের মানুষকে ।
শীতের পাতা ঝড়া মুগ্ধ বিকেল। চারিদিকে হিম হিম মৃদু পরিবেশ । এমনই এক বিকেলে ওর সাথে প্রাইভেটে ভালোবাসার সম্পর্ক । দুজন দুজনকে কাছে পাওয়া! কিছু সুখ, কিছু আনন্দ ভাগাভাগি করে নেওয়া । তারপর কতদিন, কতটা সময় একসাথে ঘুরে বেড়িয়েছি। কখনো হাতে হাত রেখে ফয়স লেকের নির্মল ঠান্ডা জলের পাড় ধরে হেঁটে যাওয়া । আবার কখনো লেকের শান্ত জলে নৌকায় চড়ে ভেসে বেড়ানো । কখনো বা সবুজ পাহাড়ের চূড়ায় বসে আদিগন্ত মাঠ ঘাট পেরিয়ে যতদূর দৃষ্টি যায় ততদুরে হারিয়ে যাওয়া । আবার নয়ত পতেঙ্গা সৈকতের ভেজা বালিতে পা ভিজিয়ে সমুদ্রের বিশালতার মতো নিজেদের প্রেম কে পরিপূর্ণ দানের প্রচেষ্টা । বৃষ্টি ভেজা নগরীতে পাশাপাশি রিকশায় বসে স্নিগ্ধ প্রকৃতি উপভোগ করা এবং আরো কত কি ! জীবনের কঠিনতম বোধ গুলোর মাঝে বারবার এসে ছুঁয়ে দিচ্ছিলো এক অনুভুতি । রবীন্দ্রণাথের ভাষায় -

"সমাজ সংসার মিছে সব
মিছে এই জীবনের কলরব
কেবল আঁখি দিয়ে ,আঁখির সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি অনুভব
আঁধারে মিশে গেছে আর সব ।"

তারপর আজ কতদিন পেরিয়ে গেছে । আজো মনে পড়ে সেউ উথাল পাথাল করা প্রেমের সময় গুলো । মস্তিষ্কের প্রতিটি নিউরণে গেঁথে রয়েছে সবকিছু। । প্রথম প্রেমের স্মৃতি কি কখনো ভোলা যায় ? যদিও এর পরের ইতিহাসটুকু বড় করুণ । কঠিন নির্মমতা আর গাড় বিষাদের গল্প । প্রতারনা বঞ্চনা আর অভিমানে বুক ভেঙ্গে যাওয়া । অন্য পোষ্টে না হয় এই বিষয়ে বলব ।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ৮:৪২
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×