
রুক্ষ বালি
জাহিন আদিলাহ্
আমার কিছু হিংস্র বিদ্রোহ চাই,
চাই আমুন্ডু ভিজে তীব্র লাল আগুন৷
অনিয়ন্ত্রিত ভালোবাসায় মখমলের বিছানায়
কামানাতুর সামুদ্রিক গর্জনে;
চাই অস্তিত্বের আদিমতা৷
শেষ ফাগুনে মনে পড়া জন্মের মত,
দীর্ঘরত রাতে জন্মাতে দাও আমায়৷
বুনো বাদামী উন্মত্ততায় সৃষ্টিশীল ঘাম,
চকচকে শরাবের মত ঝড়ুক আপন খামখেয়ালিতে৷
পাশবিক অনাহারে থাকা কতশত লালসায়,
সুঠামতর দেহে আশ্রয় নেই৷
উষ্ণ শীতলতার নিসর্গে
রুক্ষ হয়ে পোক্ত করি অবস্থান৷
শোন,কোন বিনাশ পতন নয়,
কোন সমাজস্বীকৃত কলরবিত উৎসবে নয়,
আমাদের শুরু হোক বিষন্ন বিকেলসুন্দরে ।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



