সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, ত্বহিরা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি শুধু নারী নন, সমস্ত নর-নারী, সমস্ত কুল-কায়িনাতের আদর্শ।
তিনি ওই পবিত্র আয়াত শরীফ উনার মিছদাক, যেই পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছেন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি।” আর হযরত যাহরা আলাইহাস সালাম তিনি যেহেতু বিদআতুম মিনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সেহেতু তিনিও কুল-কায়িনাতের জন্য উত্তম আদর্শ। তিনি আমাদের সকল উম্মতদের পর্দার গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন।
পর্দার পবিত্র আয়াত শরীফ নাযিল হওয়ার পূর্বের একখানা ঘটনা উল্লেখ করবো। একবার সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাইয়্যিদাতু নিসায়িল আলামীন হযরত যাহরা আলাইহাস সালাম তিনি একসাথে বসে আলোচনা করছিলেন এমতাবস্থায় হযরত উম্মে মাকতুম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি সেখানে তাশরীফ আনলেন, তৎক্ষণাৎ হযরত যাহরা আলাইহাস সালাম তিনি সেখান থেকে চলে গেলেন। পরবর্তীতে হযরত উম্মে মাকতুম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি চলে গেলে আবার হযরত যাহরা আলাইহাস সালাম তিনি সেখানে তাশরীফ আনলেন, তখন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত যাহরা আলাইহাস সালাম উনাকে জিজ্ঞাসা করলেন, যদিও তিনি সবকিছুই জানেন তারপরেও উম্মতদের শিক্ষা দেয়ার জন্য, বুঝানোর জন্য জিজ্ঞাসা করলেন, হে যাহরা আলাইহাস সালাম! আপনি কেন উঠে চলে গেলেন? তখন হযরত যাহরা আলাইহাস সালাম তিনি বললেন, যেহেতু হযরত উম্মে মাকতুম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তাশরীফ এনেছেন তাই আমি উঠে চলে গিয়েছি। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আবার জিজ্ঞাসা করলেন, হযরত উম্মে মাকতুম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তো চোখে দেখেন না। তখন হযরত যাহরা আলাইহাস সালাম তিনি বললেন, তিনি যদিও দেখেন না কিন্তু আমি তো দেখবো। সুবহানাল্লাহ!
এই ঘটনা মুবারক উনার মাধ্যমে প্রমাণিত হয় যে, দেখা দেখানো উভয়টি হারাম। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “যে দেখে এবং দেখায় উভয়ের প্রতি মহান আল্লাহ পাক উনার লা’নত।” শুধু কি তাই, হযরত যাহরা আলাইহাস সালাম তিনি এমনই পর্দা করেছিলেন যে, উনার চাদর মুবারক উনার সামান্য অংশও কোনো পরপুরুষে দেখেনি। যার কারণে মহান আল্লাহ পাক তিনি হযরত যাহরা আলাইহাস সালাম উনাকে বিশেষ মর্যাদা হাদিয়া করেছিলেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



