প্রতিটি জীবনেই অন্ধকার থাকে
স্বপ্নলোকে জীবন তাই আলো আঁকে,
এমন করে ভাবনার পথে পথ হেঁটে
যাযাবরের সময় যাচ্ছে যেন কেটে।
ও পৃথিবী আমার, জানি আজ নেই তুমি
এ শুষ্ক প্রাণে শূন্যতার মরুভূমি!
তবু আমি লিখতে চাই জীবনের গান
এই দেহে যত দিন আছে বিরহী প্রাণ।
দুখের আগুনে জ্বলুক জীবন ফাগুনে
অপ্রাপ্তির সব হিসেব নিব যে গুনে,
আমি শূন্যতার মাঝে পূর্ণতা খুঁজি
নিজেরে আমি আজকে তাই নিজেই বুঝি।
ক্ষমা করো জীবন, করিবে কি গ্রহন?
জ্বলে উঠুক নিসর্গ সৃষ্টির দহন;
ক্ষুধিত প্রাণে হৃদয়ের আবর্তন
জীবনের মাঝে মোর প্রত্যাবর্তন।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




