
ছোট্ট পাখির ছানা
উড়তে তার মানা,
গাইছে দুখের গানা
খাচ্ছে নাতো খানা।
চুপটি করেই ছানা
মায়ের বুকে হানা
উড়তে কেন মা মানা?
আমার আছে ডানা!
শক্ত হয়নি ডানা
বুঝলি বোকা ছানা,
আকাশ হবেই জানা
থাকবে নাতো মানা।
২.৩০, দুপুর, ০৬.০৪.২০১৫, ঢাকা

#আমার প্রিয় সাবিব ভাই ও ওনার মেয়ে হামিদা।
##আমার এই ছড়াটি প্রিয় ছোট সোনামণি হামিদাকে উৎসর্গ করলাম। কারণ এই লিখাটির শুরু ওকে নিয়েই। আমি হামিদাকে সবসময় বলতাম-
"ছোট্ট পাখির ছানা,
উড়তে তার মানা।"
সোনামণি হামিদা অনেক অনেক বড় হও, এই দোয়া করি।
##পাখি আর ছানার ছবি গুগলি মামা।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




