
ওগো বন্ধু তোমার কথাটি রাখো
ওগো বন্ধু আমার কাছেতে থাকো
এ জীবনে তাই যেন হয়
বন্ধুগো তবে কেন ভয়
দু'হাতে হাত রেখে করবই জয়
এ দুরুত্ব আর নয় আর নয়।
ব্যাকুল হৃদয়ে আকুলতা ভারী
তোমায় ছাড়া বলো বাঁচিতে কি পারি
এসো বন্ধু এসো এ প্রাণে
রাঙাও জীবন ফাগুনে
ঘুচে যাক শুন্যতা সুর আর গানে
জ্বালাও আলো উষ্ণ হৃদয় আগুনে।
৭.০০, সন্ধ্যা, ১১.০৪.২০১৫, ঢাকা
## ছবি গুগলি মামা।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ৮:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




