somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটাই সমস্যা

০৪ ঠা মে, ২০১৬ রাত ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেকেন্ড ইয়ারের ক্লাস শুরুর পর থেকেই মেয়েটাকে দেখছি। মেয়েটা এবার আমাদের সিএসই ডিপার্টমেন্টেই ঢুকেছে। আমি সাধারণত অনেক আগে ক্লাসে যাই। ছোটবেলার অভ্যাস। ক্লাস ৮টায় হোক আর ৯টায় হোক ৭টায় চলে যাই। গিয়ে প্রথমে পলাশী মোড়ে এক কাপ চা খাই। চা খাওয়ার সময়ই মেয়েটার গাড়ি আমার সামনে দিয়ে গিয়ে ইসিই বিল্ডিং এর গেইট দিয়ে ঢুকে। আমার আবার গাড়ি-টারি ভাল মনে থাকে। মেয়েটার গাড়ি প্রথম দিনেই চিনে ফেলেছি। কাল রঙের টয়টা অ্যালিয়ন। আমি যখন চা খেয়ে বিল্ডিঙে ঢুকি তখন দেখি মেয়েটা নিচ তলায় রাখা বেঞ্চ এ বসে মোবাইল টিপাচ্ছে। হয়ত এত সকালেই একা ক্লাসরুমে গিয়ে বসে থাকতে চায় না। মেয়েটার সামনে দিয়ে হেঁটেই লিফট এর দিকে যাই। মেয়েটা মোবাইল থেকে চোখ উঠিয়ে একবার তাকায়। দেখতে বেশ কিউট। মায়া মায়া চেহারা। ভালই লাগে।

আমি কখনই নিজের গেট আপ নিয়ে তেমন সচেতন ছিলাম না। তবে কয়েকদিন মেয়েটাকে দেখার পর মনে হল একটু ঠিকঠাক হয়ে যাওয়া দরকার। সকালে স্নান করার অভ্যাস কখনই আমার ছিল না। কিন্তু তখন থেকে সকালেই স্নান করে যাওয়া শুরু করলাম। টি-শার্ট ইস্ত্রি করে পড়া শুরু করলাম। চুল দাঁড়ির দিকে আগে কোন মনোযোগ ছিল না। সেখানেও মনোযোগ দেয়া হল। কয়েকটা বডি স্প্রে ঘরে অব্যবহৃত পরে ছিল। সেগুলো ব্যবহার শুরু করলাম। মা অবশ্য সন্দেহ করছিল। বলছিল, “কিরে হঠাৎ এত সাজগোজ শুরু করলি?” আমি শুনে রেগে গিয়েছি। এমনিতে অগোছালো ভাবে যাই দেখে ধমক দেয়। এখন ফিট ফাট হয়ে যাচ্ছি তাতেও ঝামেলা। মা পরে আর তেমন ঝামেলা করেনি।

কয়েকদিন এভাবেই গেলাম। কিন্তু ক্লাসে গিয়া ভাবছিলাম মেয়েটা নিচে একা বসা আর আমি ক্লাসে একা বসা কেন। তাই অন্য প্ল্যান করলাম। পরবর্তী কয়দিন ল্যাপটপ নিয়ে আসলাম। সকালে মেয়েটার পাশের বেঞ্চে বসে ল্যাপটপ খুলে কোড করা শুরু করলাম। মেয়েটা দেখলাম আড়চোখে আমার দিকে তাকায়। কয়দিন এভাবেই গিয়েছিল। তারপরই হল আজকে সকালের ঘটনা।

আজকে চা না খেয়েই আগেই ইসিই বিল্ডিঙে চলে গেলাম। গিয়ে মেয়েটা যে জায়গাটায় বসে ঠিক সেখানে বসেই ল্যাপটপ খুলে কোড করতে লাগলাম।

কিছুক্ষণ পরেই মেয়েটা এল। আমার দিকে সোজা এসে বলল, “ভাইয়া আজকে চা খান নাই?”

আমি তো অবাক। আমি যে সকালে এসে চা খাই সেটাও মেয়েটা খেয়াল করেছে। মেয়েটাকে আমার বিস্ময় বুঝতে না দিয়ে নিজেকে সামলে বললাম, “না, আজকে আগেই খেয়ে ফেলেছি। ও, তুমি তো এখানেই বস, না? সরি ভুলে বসে পরেছি।“ বলে উঠে যেতে লাগলাম।

“না, না, প্রবলেম নাই, ভাইয়া বসেন।“ এই বলে মেয়েটা আমার পাশেই বসল। বেশ অনেকক্ষণ কথা বললাম মেয়েটার সাথে। ভালই লাগল মেয়েটাকে। ওর কোড টোড নিয়া কিছু প্রবলেম হচ্ছিল অইগুলা দেখাইয়া দিলাম। আরও টুকটাক অনেক কথা হল। মেয়েটাকে সবদিক দিয়া বেশ লাগল। শুধু একটাই সমস্যা। আমার তো এক বছর ধরে একটা গার্লফ্রেন্ড আছে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:০৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×