নেই ছোট বেলার মত আনন্দ, নেই মামাতো বোন, নেই প্রেম তবুও ঈদ....
২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাইকে ঈদ এর শুভেচ্ছা "ঈদ মোবারক"। আমার জীবনে ছোট বেলার ঈদ ছিল অন্যরকম। সেই সময়ের ঈদ মানে অন্য রকম এক অনুভূতি, অন্য রকম এক বাঁধ ভাঙ্গা আনন্দ। সেই সময়ের ঈদ আর বর্তমান সময়ের ঈদের মাঝে যেন যোজন যোজন ব্যবধান। এখনও ঈদ এলে মনে পড়ে সেই দশ, এগার বছর বয়সের ঈদের কথা। আমরা তিন ভাই বোন, তিনজনে এক রুমে ঘুমাতাম। এক ঈদে মাঝ রাতে ঘুম থেকে উঠে আমি কেবল বলি 'আব্বু ঈদ', 'আব্বু ঈদ'। আমার চিল্লা চিল্লি দেখে সবাই ঘুম থেকে জেগে উঠে। পরদিন সকালে আমার ছোট বোন রাতের ঘটনা অনেকের কাছে বলে। আমার সমবয়সী পাড়ার সবাই আমাকে দেখলে বলে 'আব্বু ঈদ' আর আমি রেগে যাই। তখন থেকে প্রতি ঈদ এলে 'আব্বু ঈদ' বলে আমাকে রাগায়। এখনও ঈদ এলে কেউ কেউ আমায় দেখে বলে 'আব্বু ঈদ' কিন্তু আমি আর আগের মত রাগ হইনা বরং ভালোই লাগে এবং হাসি পায়। বর্তমান সময়ে সেই অনুভূতি গুলো যেন বর্ণহীন হয়ে গেছে। এখন ঈদ যেন আর সব দিনের মত সাধামাটা একটা দিন। মনে পড়ে যখন আমি টগবগে তরুণ তখনকার দিনের ঈদের সেই আনন্দময় দিনের কথা। কিযেন এক ভালোলাগা সবসময় আমাকে আবিষ্ট করে রাখত। ঈদ এলেই যেন বার্তি এক স্বাধীনতা পেতাম। মামাতো বোনের সঙ্গে প্রেম করতাম, ঈদ এলেই ঈদ আর আমার ভালোবাসা যেন একাকার হয়ে যেত, ফলে ঈদের আনন্দ শত গুন বেড়ে যেত। এখন আর মামাতো বোন নেই, প্রেম নেই, ভালোবাসা নেই কেবল ঈদ আসে ঈদ চলে যায় আর কিছু স্মৃতি হৃদয়কে নাড়া দেয়।
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!
স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!
মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন