somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজি....."টাল" শিক্ষা ব্যবস্থা

০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশের শিক্ষা ব্যবস্থায় এখন চরম বিশৃঙ্খলা চলছে। বর্তমান সরকারের একটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করা। কখনো ডিজিটাল শিক্ষা, কখনো সেক্যুলার শিক্ষা আবার কখনো অধিক পাশের মাধ্যমে আনন্দময় শিক্ষা। সত্যি সেলুকাস আমাদের এই শিক্ষা ব্যবস্থা। বর্তমানে যে শিক্ষা পদ্ধতি চালু করা হয়েছে যার মাধ্যমে বিগত ১০ বছরে জিপিএ-৫ (গোল্ডন সহ) পেয়েছে হাজারে হাজারে নয় লাখে লাখে। এরাই আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যে পাশ মার্ক তাও পাচ্ছে না। বর্তমান সময়ের পরীক্ষা আর প্রতিযোগিতামূলক থাকছে না। কারণ পরীক্ষার আগেই প্রশ্নপত্র ইন্টারনেট, ফেসবুক, কোচিং সেন্টার গুলোতে পাওয়া যাচ্ছে। এ সরকারের প্রশ্নপত্র রাখার যেন ট্রেজারী হচ্ছে ইন্টারনেট ও ফেসবুক। পরীক্ষার আগে প্রশ্নপত্র পাওয়া গেলে ছেলে মেয়েরা কষ্ট করে লেখা পড়া করবে কেন ? এ সরকারের প্রথম দিকে প্রাথমিক পরীক্ষা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যায় প্রশ্নপত্র ফাঁস হত আর এখন মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। প্রশ্ন পত্র ফাঁস হয়ে মেধাহীনরা ডাক্তার আর মেধাবীরা কেরাণী হলে সরকারের কোন কিছু আসে যায় না, কেননা তারাইতো সামান্য অসুস্থ্য হলে চিকিৎসার জন্য বিদেশে গমন করেন। সরকার বলতেছে কোন প্রশ্নপত্র ফাঁস হয়নি সব ভূয়া কথা অন্যদিকে প্রশ্নপত্র ফাঁসের দায়ে র্্যাবের হাতে সরকারী কর্মকর্তা সহ অনেকে গ্রেফতার হচ্ছে। ফাঁস হওয়া প্রশ্নপত্র দিয়ে যারা ডাক্তার হবেন তাদের ওপর মানুষের আস্থা নিয়ে প্রশ্ন দেখা দিবে। ভবিষ্যতে এমন হতে পারে যারা কেবল ছাত্রলীগ করেণ তারাই ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ দেশের সকল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন। শিক্ষা ক্ষেত্রে শতভাগ সাফল্যের জন্য শিক্ষা মন্ত্রীকে দেশ রত্ন উপাধী দেয়া হলেও আশ্চার্যের কিছু থাকবে না। সরকারের ডিজি....টাল সময়ে এসে আম জনতার যদি অন্য চিকিৎসা ব্যবস্থা এমন কি ঝারফুক, তাবিজ কবোজ ইত্যাদির ওপর আস্থা বেড়ে যায় তা হলে আশ্চার্য না হয়ে মনেকরতে হবে এটা সরকারের ডিজি....টাল উপহার।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ১১:২০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×