আমি একলা পথ চলি।
পথ চলাতে আমার ক্লান্তি নেই।পথ চলাতেই আমার স্বস্তি।
আমি একলা পথ চলি।
সঙ্গীবিহীন আমি একলাই পথের দিশা খুজে বেড়াই।পথের সীমারেখা কখনো ফুরোই না।
পথ কখনো আমাকে নিয়ে যায় তেপান্তরের স্বর্গে! আবার কখনো চৌরাস্তার নরকে!
আমি একলাই পথ চলি।
পথ শেষের হদিস আর মিলেনা।
পথ জীবনের দিশা বাতলে দেয়! আমি অন্ধের মত না দেখার ভান করি। বধিরের মত জীবনের ডাক অগ্রাহ্য করি।
আমি ভীতসন্ত্রন্ত পেঁচার ন্যায় অন্ধকারে মুখ লুকাই!
আমি একলাই পথ চলি!!
সঙ্গীবিহীন নই আমি! আমি সঙ্গী পরিত্যাক্ত।
আমি জীবনের আদালতে অন্যায় প্রহসনের বিচারে আমৃত্যু সাজাপ্রাপ্ত আসামি।
তাই পথ চলাতেই আমার তৃপ্তি।
এই পথ চলার কোনো শেষ নেই! কোনো বিরাম নেই!
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



