"আমি সেদিন অন্য সবার সাথে পাহাড়ে গিয়েছিলাম গাছ কাটতে।কুঠার দিয়ে গাছ কাটতেছিলাম আমি।গাছ কাটার আওয়াজের কারণেই হয়তো আমি বনরক্ষীদের আসার কোন শব্দ পাইনি।যখন টের পাই তখন অনেক দেরী হয়ে গেছে।বনরক্ষীদের ছোড়া গুলি লাগে আমার ডান পায়ে লাগে।তবুও ছুটতে থাকি।একসময় হোঁচট খেয়ে পাহাড় থেকে গড়িয়ে নিচে পড়ে যায়।একদিন পর আমার সহকর্মীরা আমাকে উদ্ধার করে।আমি বেঁচে গেলেও আমার পা টা কেটে বাদ দিয়ে দিতে হয়।
এখন আমাকে ভিক্ষা করে পরিবারের ভরণপোষণ করতে হয়।কি পাপ আমি করেছিলাম জানিনা।যে পাপের শাস্তি আমি ভোগ করতেছি।" বলতে বলতে ঝরঝর করে কেঁদে ফেলেন ভিক্ষুক সামাদ আলী।
সামাদ আলীকে কেন জানি ভিক্ষুক হিসেবে মানাচ্ছিলোনা।মানুষের কাছ থেকে ভিক্ষা নেওয়ার সময় একটা জড়তা চলে আসতেছে মানুষটার মধ্যে।মুখে অসহায় একটা ভাব।যেন একটা মুখোশ পরে আছে।
তাই আগ্রহের কারণেই সামাদ আলীর কাহিনীটা শুনতে বসে পড়লাম।
সত্যিই হয়তো কোন পাপ করেছিলো সামাদ আলী।মানুষের মনের খবর সৃষ্টিকর্তা ছাড়া আর কে বলতে পারে?
আমি একজনকে চিনি যে তার মাকে একদিন রাগাম্বিত অবস্থায় ডান পা দিয়ে লাথি মেরেছিল।
পরে ক্ষমা চেয়ে নিয়েছিল অবশ্য।মা তাকে ক্ষমা করে দিয়েছিল।
কিন্তু আল্লাহ যে তাকে ক্ষমা করেনি তা বুঝা যায় তিন বছর পর।
মানুষটির ওই ডান পা টার রক্ত সন্ঞ্ঝালন বন্ধ হয়ে যায়।ধীরে ধীরে ডান পাটা শুকিয়ে চর্মসার হয়ে যায়।
তাকেও এই সামাদ আলীর ভাগ্য বরণ করতে হয়।
পাপ করে আপনি ভুলে যেতে পারেন।কিন্তু সৃষ্টিকর্তা কখনো ভুলেনা।এই প্রকৃতি কখনো ভুলেনা।
পাপের দেনা পাওনা যখন চুকানোর সময় হবে তখন হয়তো বুঝতেও পারবেন না কোন অপরাধে আপনি দন্ডিত!
আলোচিত ব্লগ
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন
=মনে রং নেই আর=

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন
দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।