আমাদের সকল মানুষের মধ্যে কিছু না কিছু ইচ্ছা থাকে ।
তার মধ্যে একটা হল ফটোগ্রাফি।
ফটোগ্রাফি: আলো বা অন্য কোনো রকম তাড়িৎ-চৌম্বকীয় বিচ্ছুরণকে (electromagnetic radiation) কাজে লাগিয়ে টেঁকসই ছবি সৃষ্টি করার যে শিল্প, বিজ্ঞান ও পদ্ধতি—তাকে বলে ফটোগ্রাফি। ফটোগ্রাফিক ফিল্ম জাতীয় আলোক-সংবেদনশীল বস্তুর মাধ্যমে রাসায়নিক পদ্ধতিতে অথবা কোনো ইমেজ সেন্সরের মাধ্যমে বৈদ্যুতিক পদ্ধতিতে ফটোগ্রাফ তোলা সম্ভব।[১] ক্যামেরার ভিতর একটি আলোক-সংবেদনশীল তল থাকে। সাধারণত, লেন্সের মাধ্যমে কোনো বস্তু থেকে প্রতিফলিত বা নিঃসৃত আলো ফোকাস করে একটি নির্দিষ্ট সময়ের এক্সপোজারে ওই তলে বস্তুর একটি যথার্থ ছবি (real image) ধরা হয়। একটি বৈদ্যুতিক ইমেজ সেন্সরে এর ফল হয়, প্রতি পিক্সেলে একটি ইলেক্ট্রিক্যাল চার্জ। এটি একটি বৈদ্যুতিক প্রক্রিয়ার মাধ্যমে পরিণতিলাভ করে এবং পরবর্তী প্রদর্শন বা প্রসেসিং-এর জন্য একটি ডিজিট্যাল ইমেজ ফাইলে সঞ্চিত হয়। ফটোগ্রাফিক এমালসনে এর ফলে একটি ল্যাটেন্ট ইমেজ তৈরি হয়। এটি পরে রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ডেভেলপড হয়ে একটি দৃশ্যমান ইমেজে পরিণত হয়। এই দৃশ্যমান ইমেজটি ফটোগ্রাফিক উপকরণ ও প্রসেসিং-এর পদ্ধতি অনুযায়ী হয় নেগেটিভ বা পজিটিভ হয়ে থাকে। প্রথাগতভাবে, ফিল্মে একটি নেগেটিভ ইমেজ থেকে কাগজে পজিটিভ ইমেজ তৈরি হয়। এটিকে বলে প্রিন্ট। এনলার্জার বা কনট্যাক্ট প্রিন্টিং পদ্ধতিতে এটি করা হয়।
ব্যবসা, বিজ্ঞান, উৎপাদন (যেমন ফটোলিথোগ্রাফি), শিল্প, বিনোদন ও গণমাধ্যম শিল্পে ফটোগ্রাফির ব্যবহার দেখা যায়।
১৮৩৪ সালে ব্রাজিলের ক্যাম্পিনাসে হারকিউলিস ফ্লোরেন্স নামে এক ফরাসি চিত্রকর ও আবিষ্কারক ডায়েরিতে নিজের একটি পরীক্ষার বিবরণীতে "photographie" শব্দটি ব্যবহার করেন।[২] যতদূর জানা যায়, ১৮৩৯ সালের ১৪ মার্চ লন্ডনের রয়্যাল সোসাইটির একটি লেকচারে স্যার জন হারসেল "photography" শব্দটি প্রথম জনসমক্ষে আনেন। যদিও ওই বছরই ২৫ ফেব্রুয়ারি Vossische Zeitung নামে একটি জার্মান সংবাদপত্রে বার্লিনের জ্যোতির্বিদ জোয়ান ফন মেডলার ফটোগ্রাফি শব্দটি ব্যবহার করেছিলেন।[৩]
ইংরেজি "photography" এসেছে গ্রিক φωτός (phōtos) (φῶς (phōs) শব্দ থেকে আগত) বা "আলো"[৪] এবং γραφή (graphé) বা "লাইনের দ্বারা প্রকাশ" বা "অঙ্কন"[৫] শব্দ থেকে। দুটি শব্দের একত্রে অর্থ দাঁড়ায় "আলো দিয়ে আঁকা"।[৬]
ক্যামেরা হল "ইমেজ-ফর্মিং ডেভাইস" বা ছবি তোলার যন্ত্র এবং ফটোগ্রাফিক ফিল্ম বা একটি সিলিকন ইলেকট্রনিক ইমেজ সেন্সর হল "সেন্সিং মিডিয়াম" বা ছবি ধরে রাখার মাধ্যম। রেকর্ড করার মাধ্যমটি হল যথাক্রমে ফিল্ম বা ডিজিট্যাল ইলেকট্রনিক বা ম্যাগনেটিক মেমরি।[৭]
ফটোগ্রাফার ক্যামেরা নিয়ন্ত্রণ করেন। লেন্সের মাধ্যমে আলোক রেকর্ডিং উপকরণের (যেমন ফিল্ম) উপর যথাযথ পরিমাণ আলো ফেলে "ল্যাটেন্ট ইমেজ" (ফিল্মে) বা আরএডব্লিউ ফাইল (ডিজিট্যাল ক্যামেরায়) প্রস্তুত করা হয়। যেগুলি সঠিক প্রসেসিং-এর পরে ব্যবহারযোগ্য ছবিতে পরিণত হয়। ডিজিট্যাল ক্যামেরা চার্জ-কাপলড ডেভাইস (সিসিডি) বা কমপ্লিমেন্টারি মেটাল-অক্সাইড-সেমিকনডাকটর (সিএমওএস) প্রযুক্তি জাতীয় আলোক-সংবেদনশীল ইলেকট্রনিক্স-ভিত্তিক এক ধরনের ইলেকট্রনিক ইমেজ সেন্সর ব্যবহার করে। তার ফলে ডিজিট্যাল ইমেজ বৈদ্যুতিক পদ্ধতিতে সঞ্চিত হয়। কিন্তু তাকে কাগজ বা ফিল্মেও ধরে রাখা যায়।
ক্যামেরা (বা 'ক্যামেরা অবস্ক্যুরা'
মুভি ক্যামেরা হল একধরনের ফটোগ্রাফিক ক্যামেরা যা খুব দ্রুত ফিল্মের স্ট্রিপের উপর ধারাবাহিক ফটোগ্রাফ তুলে যায়। স্টিল ক্যামেরায় একেবারে একটিই ফটো তোলা যায়। কিন্তু মুভি ক্যামেরা পরপর ছবি তুলে যায়। প্রতিটি ছবিকে বলে ফ্রেম। একটি ইন্টারমিটেন্ট মেকানিজম দ্বারা একটি করা হয়। ফ্রেমগুলি পরে একটি মুভি প্রোজেক্টরে নির্দিষ্ট গতিতে চালানো হয়। এই গতিকে বলে "ফ্রেম রেট" (এক সেকেন্ডে প্রদর্শিত ফ্রেমের সংখ্যা)। দেখার সময়, একজন ব্যক্তির চোখ ও মস্তিষ্কে প্রতিটি আলাদা ছবি একসঙ্গে মিশে গতির দৃষ্টিবিভ্রম সৃষ্টি করে।[৮]
এখন আমার বন্ধুরা কে কেমন জানেন এই বিষয় এ আমকে জানাবেন ।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৫ সকাল ১০:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



