somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাইরের উপর ঔষধ নাই

০৭ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আয়নার সামনে দাঁড়িয়ে আছি।কে আমি ?কি আমার পরিচয় নাম ঠিকানা কিচ্ছু মনে নেই।এমনকি বাবা মায়ের নাম ও নয়। হঠাৎ করে কি এমন হলো যে সব ভুলে গেলাম।রুমে এক পাশে খাটে শুয়ে আছে অল্প বয়সী এক মেয়ে।মেয়েটি হাক দিল,
-কি এমন করছ আয়নার সামনে। মেয়েদের মত ডং করছ ।
হেসে বললাম,
-তাইলে মানছ মেয়েরা ডং করে।(কিছু চিন্তা করে)এই মেয়ে কে তুমি।একটা ব্যাচেলর ছেলের রুমে কি করছ। বাড়িওয়ালা জানলে ঘর থেকে বের করে দিবে। লোকে জানলেও তো নিন্দা করবে ছিহ ছিহ।
-এখন আবার কি নাটক শুরু করলে।আফিম টাফিম খেয়েছ নাকি।
আমি কাদো কাদো হয়ে বললাম,
-কই না তো।আগে সত্যি করে বলো তুমি কে? আচ্ছা তুমি কি আমাকে চিনো। সকালে ঘুম থেকে উঠে নাম ঠিকানা সব ভুলে গেছি।
-আরো খাও আফিম,গাজা।আরো বেশি করে তাহলে সব মনে পড়বে।
-প্লীজ বলো না আমি কে? তুমি কে?
-আমি তোর বউ।
আমি অবাক হয়ে বললাম,
-আমি বিয়ে করেছিলাম!
-ক্যান নিজেরে কি আবিয়াত্তা মনে করছ নাকি?
-আমার মনে নাই তাই। আচ্ছা আমি কে সেটা বলো না প্লিজ
মেয়েটি বিছানা ছেড়ে উঠে একটা বাজারের ব্যাগ মুখে ছুড়ে দিয়ে বলল,
-বাজারে যা আগে। তারপর সব বলমু।
আমি মন খারাপ করে বললাম,
-একটু হিশু করি
-তোরে আটকায় কে
-না মানে টয়লেট টা কোন দিকে যেন? ভুলে গেছি।
মেয়েটি ইশারায় এগিয়ে দিল। মেয়েটি রাগে গজগজ করছে বুঝলাম না এত রেগে যাবার কি আছে।টয়লেট থেকে বের হয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে দেখি মেয়ে একটা আলমারি থেকে টাকা বের করে গুনছে।আমি জোরে চোর বলে চিৎকার করে উঠলাম। মেয়েটি বলল,
-এই পাঁঠার মত চিৎকার করছিস কেন?
-ছিহ ছিহ আপু আপনি একটা ভদ্রঘরের মেয়ে হয়ে চুরি করতে এসেছেন তাও আবার আমার মত গরিব ব্যাচেলরের বাড়িতে।
মেয়েটি কিছু বুঝার আগেই আমি তোর বউ বলে চিৎকার করে মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করল।জ্ঞান ফিরার পর দেখি হাসপাতালের বিছানায় শুয়ে আছি পাশে বউয়ের দিকে তাকিয়ে বললাম,
-বাবু আমি কোথায়?
বউ বলল,
-আমারে চিনছস তাইলে।দেখছিস মাইরের উপর কোন ঔষধ নাই।আর ভুলে যাবি সব।
~মাইরের উপর ঔষধ নাই
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত কালের গর্ভে হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত কালের গর্ভে হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো... ...বাকিটুকু পড়ুন

একটি বড়দের গল্প - ছোটরাও পড়তে পারে

লিখেছেন মুনতাসির, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫০

বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

বৈচিত্রে ভরা মহাবিশ্ব, তবে মানুষ কেন একই রকম হবে?

লিখেছেন মিশু মিলন, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:৩৯



এবার শেখরনগর কালীপূজার মেলায় গিয়ে সন্ধ্যার পর ভাগ্নি আর এক দাদার মেয়েকে বললাম, ‘চল, তোদের অন্য এক জীবন দেখাই।’
সরু গলি দিয়ে ওদেরকে নিয়ে গেলাম পিছনদিকে যেখানে... ...বাকিটুকু পড়ুন

×