
একটা ডেডবডি কবর দেয়ার পর কতদিন পর্যন্ত অক্ষত থাকবে। খুব সামান্য কিছু দিন। কিন্তু কী হবে যদি শত বছরের পুরনো একটা ডেডবডি থেকে বেরিয়ে আসে অক্ষত এক নারীর শরীর।যেন সদ্য মৃত কোন শরীর। কিংবা কল্পনা করে দেখুন তো কেমন হবে যদি কখনো জানতে পারেন শত শত বছর পুর্বে আপনার শখের বশে বাড়ি বানানো জায়গাটা কোন অভিশপ্ত কবরস্থান হলে। কেমন হতে পারে সেই পরিবারের অবস্থা?
ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে থাকা এক রহস্যময় বাড়ি।নাম তার “দ্য সানশাইন”। নামটা যতটা উজ্জ্বল, ভেতরের অন্ধকার ততটাই ভয়ংকর।
এই বাড়িতে কোন অল্প বয়সী ছেলে মেয়েরা ঢুকলে তারা আর ফিরে আসে না।স্থানীয়দের বিশ্বাস, এই বাড়িটি অভিশপ্ত। এখানে লুকিয়ে আছে এক ভয়ংকর আত্মা। কিন্তু কি তার পরিচয়? কীভাবেই বা এই বাড়িটা অভিশপ্ত হলো?
তিন কিশোরী ভুতুড়ে বাড়ির অভিজ্ঞতা নিতে পা রাখে জংগলের মাঝে থাকা এক অভিশপ্ত ভুতুড়ে বাড়িতে । কিশোরীদের মধ্যে দুজন বেরিয়ে এলেও, একজন আর ফিরে আসতে পারে না। কোথায় হারিয়ে গেল সেই কিশোরী?
মায়ের সাথে এতিমখানায় বেড়ে ওঠা সেলেস্টিয়ার সঙ্গে মৃত মানুষের আত্মা দেখা করতে চাইছে। আত্মারা ওর সাথে যোগাযোগ করতে চাইছে। কিন্তু কী সেই কারন? কেন সকল আত্মারা সেলেস্টিয়ার সাথে কথা বলতে চায়? অভিশপ্ত বাড়ির ভেতরে হারিয়ে যাওয়া শিশুরা, আর সেই অভিশপ্ত বাড়ির অতীত সবকিছু ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে। শেষ পর্যন্ত অভিশাপ কি সত্যিই ভাঙা সম্ভব?
নাকি সানশাইন বাড়ির রহস্য রহস্যই থেকে যাবে? ভয়, রহস্য আর অতৃপ্ত আত্মার এক শীতল কাহিনি। যেখানে আলো নামের আড়ালে লুকিয়ে আছে চরম অন্ধকার।
এই অভিশাপ কি সত্যিই ভাঙা সম্ভব?
নাকি সানশাইন বাড়ি তার আলোয় আরও আত্মা গ্রাস করবে?
ভয়, রহস্য আর অতৃপ্ত আত্মার এক শীতল গল্প—
যেখানে আলো শুধুই ছদ্মবেশ,
আর অন্ধকারই চূড়ান্ত সত্য।
অমরএকুশে বইমেলা ২০২৬ উপলক্ষে বইমই প্রকাশনী - Boimoi prokashoni র ব্যানারে প্রকাশ হবে আমার রচিত আরবান হরর থ্রিলার উপন্যাস "দ্য কফিন লেডি।" দীর্ঘদিনের প্রচেষ্টা ও বইমই টিমের পরিবেশনায় ইনশা আল্লাহ দারুণ কিছু উপহার পাবেন পাঠকগণ।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


