যুদ্ধ চাই তবে শান্তিপূর্ণ
একদম মিলেমিশে...
শত্রুমিত্রের টেস্টি সালাদ চাই,
আর চাই
মাংসাশী প্রেমিক প্রেমিকা,
মিলনের ঠিক পরবর্তী মুহূর্তে দুজন...
রক্তমাখা শরীর... ঠোঁট...লাল চোখ...
হায়নার রক্তাক্ত হৃদপিন্ড মুখে
চার হাতপায়ে ছুটছে মানুষ !
রক্তাক্ত মাংসাশী মানুষ ছুটছে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


