অভ্যস্থতা !
আমি , আমরা , আমাদের অভ্যস্থতার গন্ডির কোন সীমারেখা নাই ।প্রতিটি মূহুর্তের সাথে এ্যাডজাস্ট করে নেয়া যেন স্বাভাবিক ও সামগ্রিক প্রক্রিয়া !
নিজ ঘরের দিকে তাকালেই দেখা যায় পরিবারের একে অপরের সাথে অভ্যস্থ হয়ে উঠার চূড়ান্ত চেষ্টা...ঘরের বাইরে বস্ (!) এর প্রতি ও সেই বস্ আবার বস্(!) দের প্রতি অভ্যস্থ হওয়ার প্র্যাকটিস চালিয়ে যাচ্ছেন ।উক্ত সকল বস্ রা হাটু গেড়ে অপেক্ষা করছেন মার্কীন দানবীয় সিংহাসনের সামনে...
-আর আমরা?
দুই কানে রেডিও ফূর্তি লাগায়া ব্যপক ফূর্তিতে আছি...
-এই আমগো মইদ্যেই আমরা-রা আবার কিছু ...লিটল ম্যাগ ,সিনেমা ,থেটার আর কবিতার দোকান খুলছি...
আমরা বেশির ভাগই আনাড়ী(যারা আনাড়ী নন,মাফ করবেন) ।আমাদের কোন পথ নাই । পথ খুজে পাবার ভাষাও জানা নাই...
প্রত্যেক মূহুর্তে সবাই আরও বেশি যান্ত্রিক ও বৃত্ত ভেঙ্গে বিন্দু হয়ে উঠছি ,খ্যাতির জন্য...লাইফ টাইম গ্যারান্টিযুক্ত নিশ্চয়তার জন্য...হয়তো কোন কিছু হয়ে উঠার জন্য ! ল্যাজে গোবরে রাষ্ট্র ব্যবস্থার প্রতি ভ্রু কুচঁকে মৌন সম্মতি জানিয়ে আমরা দলে দলে উদাসীন কবি বনে যাই...
অথবা অন্য কিছু !
আমরা কারা ?
আমরা বিভিন্ন নামে মার্কেটে আছি ।কেও প্রগতিশীল, কেও ডান...কেও বাম, কেও কেও আবার ডান বামের মাঝামাঝি কিছু একটা...আমরা সচেতন শিল্পী সমাজ!
আমরা মূলত সুবিধাবাদী।
আমাদের যে কোন বিরোধীতার মতাদর্শের সাথে ব্যক্তিগত পর্যায়ের স্থূল লাভ লোকসান জড়িত।
পরির্বতনের জন্য চিৎকার করে যাচ্ছি যারা সেই আমরা কিরূপ পরিবর্তন চাচ্ছি ?
বর্তমান শাষন ব্যবস্থার টুকটাক মেরামত নাকি গোটা শাষন ব্যবস্থার বৈধতা নিয়েই প্রশ্ন তুলতে চাচ্ছি ?
আমরা জানি না...!
তবে খুব দ্রুতই আমাদের উন্নত ও সৎ মস্তিস্কের উৎপাদনহীনতার ফলে বাংলাদেশ হয়ে উঠছে বিদেশী রাজার অসৎদর্শণ ও পন্যে ঠাসা এক দরিদ্র দোকান ।
আর দোকানী মা "র বুকে নবজাতক কাঁদছে অনবরত...
পিপাসায়....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


