আসল নকল চেনে না শিশু
মাথার ভেতর... হাতে...শুধু নিজ খেলনা,
গত হয় শিশু, ঐ জং ধরা দাড়িপাল্লাতেই...
ঐ ঝুলন্ত অবস্থাতেই...
কনক্রিটের শহরে আবার রোদ এসে পড়ে...
এক পাল্লায় শিশু আরেক পাল্লায় তার খেলনা,
গত হয় শিশু, ঐ জং ধরা দাড়িপাল্লা আকঁড়ে ধরেই...
ঐ ঝুলন্ত অবস্থাতেই...মহাজনের হাতেই ।
শিশুর বোধ পুস্তকী না মোটেও...বরং ঈশ্বরীয়
তবু শিশুকে চেনে না স্বয়ং মা'ও
গত হয় শিশু,গত হয় ঈশ্বর
ঐ ঝুলন্ত অবস্থাতেই...ঐ জং ধরা দাড়িপাল্লাতেই...
কনক্রিটের শহরে আবার রোদ এসে পড়ে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


