এখনো কত কাজ জমা পড়ে আছে
তোমার জন্য এখনো জমা হয়ে আছে
কত প্রেম।
অথচ, আমি আজ ডুবে আছি
জীবনের লেনদেনে।
সব প্রেম ফুরাবে একদিন,
আকাশে ছুঁড়ে দিব অচ্ছুৎ জীবন
সময়ের অন্তরীক্ষে নিজেকে বিলিয়ে
ক্রমশ হয়ে উঠবো দূরের মানুষ।

জীবনের সব ঋণ শোধ করতে পারিনি
পৃথিবীর কাছে
তোমার কাছেও আমার জমে থাকা
অসমাপ্ত প্রেম।
শুধু, তোমার মুখোমুখি একটু বসার সময়
আমার আর হলো না, প্রিয়তমা
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





