তোমার জন্য তাজমহল বানাতে পারবো না
ভালোবেসে বড় জোর একটি লাভ ক্যান্ডি
খাওয়াতে পারি।
তাতে যদি তুমি খুশি না হও তাহলে আসো,
নিজ হাতে তোমাকে এক কাপ
কফি বানিযয়ে খাওয়াই।

আত্মহত্যা না করে, বরং এসো বারান্দায় বসে
আজ সারারাত জোসনা দেখি।
কীসের এমন দুঃখ তোমার, রাজশ্রী?
এমন বাতাবী রাতে,
তোমার পায়ের পাতার উপরে মাথা রেখে
সারা রাত আমি শুয়ে থাকতে পারি।
আত্মহত্যা না করে আমি রোজ সিগারেট খাই
তুমি কী এক কাপ কফি খাবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

