শুক্কুরবারে তোর দোকানে বসে জম্পেস আড্ডা দিতাম, রিপন। সেদিন গুলান কোথায় যে হারায়া গেলো? আইজকা শুক্কুরবার ঢাকায় আমার কোনো কাম নাই, অফিস নাই, আড্ডা নাই, আসলে আমার কোথাও কেউ নাই।

তোরে খুব মিস করি, গোপালগঞ্জ খুব মিস করি, মুকসুদপুর খুব মিস করি, নগরকান্দা খুব মিস করি, ভাঙ্গা সাইফুলের মালাই চা খুব মিস করি, চাঁদহাট আর গজারিয়া বিশ্বরাস্তার মোড় খুব মিস করি, আরেক জনকেও খুব মিস করি!

শুক্কুরবারে আমি শুধু অনেকরে আর অনেক কিছু মিস করি। এছাড়া আমার আর করার কিছুই নাই !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
