এবার দেশে চুমুবন্যা হবে
সে বন্যার উত্তাল শ্রোতে ভাসতে ভাসতে
তুমি আর আমি পৌঁছে যাব এক অচেনা শহরে
যেখানে রোজ চুমুবৃষ্টি হয়

আমাদের প্রগাঢ় চুম্বনে সে শহরে জন্ম নিবে
একটি অদ্ভুত সূর্যমুখীর গাছ
গাছটি সূর্যের দিকে তাকিয়ে
প্রতিদিন সকালে ছড়াবে অসংখ্য চুম্বন রেণু
আমাদের সময়গুলো হয়ে উঠবে তখন খুব
চুম্বনময় ক্রিসেনথিমাম।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


