জীবনে কিছু হতে না পারায় আমার
তেমন কোনো আক্ষেপ নেই।
কিছু করতে পারিনি শুধু বারান্দার টবে
একটি গোলাপের গাছ লাগানো ছাড়া !

জীবনের অস্পৃশ্য সৌরভ লেগে আছে
সেই টবে লাগানো গোলাপের নতুন কুঁড়িতে
আর, জীবন আটকে আছে সময়ের অন্তরীক্ষে
কুয়াশার ভেন্টিলেটরে।
এ জীবনে আমি কিছু হতেও চাইনি
শুধু, আগামী জন্মে তোমার বারান্দার টবে
লাগানো গোলাপের গাছ হতে চাই
একটি গোলাপ গাছের জীবন বৃত্তান্তের ভিতরে
লুকিয়ে আছে আমার জীবনের
যাবতীয় বায়োগ্রাফি।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




