
অফিসের কাজে আমি ৩ টি বাইক (ঢাকায় ২ টি, চাঁদপুরে ১টি) ব্যবহার করেছি আর আমার পার্সোনাল ২ টি এবং আমার ছোট ভাইয়ের ২ টি মোট ৭ টি বাইক ছিলো। আমি মূলত একজন বাইকার। বাইক চালাতে খুব ক্রেজি ফিল করি। ১৯৯৩ সালে কলেজ সংসদে 'জিএস' পদে ইলেকশন করার সময়ও আমার একটি ইয়ামাহা বাইক ছিলো (তখন হাতে গণনা করা কয়েকটি বাইক ছিলো এলাকায়) বর্তমান চাকুরীতে আসার পরে পাইকার ভাবে বাইক গুলো আমাকে ছেড়ে বা বিক্রি করে আসতে হয়েছে। আমার একটি বাইকের নাম ছিলো রাজা, আরেকটির নাম ছিলো বাদশা। চাঁদপুরে যে বাইকটি চালাতাম সেটার নাম ছিলো বিদিশা, কারণ এটা চালালে আমি দিশা হারিয়ে ফেলতাম। বাইকে করে আমার অনেক কলিগ, বস, আত্মীয়, বন্ধু, আর প্রেমিকাদের নিয়ে ঘুরেছি! খুব মিস করি আমার সেই বাইক গুলোকে আর আমার বাইকের পিছনে বসা আমার বন্ধু, কলিগ ও প্রেমিকাদের। যখন আমার বাইক ছিলো তখন আমি অনেক বিয়ের দাওয়াত আর প্রেমের অফার পেতাম। এখন আমি রিক্সায় ঘুরি, অনেকেই রিক্সায় বসে প্রেম করতে চায় না। এখন আমি বাইক ছাড়াই অফিসে যাই, আসি। আমার প্রেমও এখন যায় আর আসে!
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


