এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকসহ অনেকে।
এদিকে কোটা পদ্ধতির বিরোধিতা করেছেন পিএসসির সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মহব্বত খান। বিবিসি বাংলাকে তিনি বলেন, কোটা পদ্ধতির কারণে সরকারি গুরুত্বপূর্ণ চাকরি থেকে মেধাবীরা বঞ্চিত হচ্ছে। তারা ভাল অবস্থানে আসতে পারছে না। কারণ, এর মাধ্যমে তাদের আসার পথকে সংকুচিত করে দেয়া হয়েছে।
ড. মহব্বত খান বলেন, কোটা পদ্ধতি মোটেই যৌক্তিক না। আমি যখন পিএসসির সদস্য ছিলাম তখনো আমি এই পদ্ধতির বিরোধিতা করেছি। তখন দেখেছি একজন ছেলে মেধাতালিকায় ৭৫তম স্থান পেয়েও তার চাকরি হয়নি। অথচ একজন মেয়ে মেধাতালিকায় ২০৩২তম হয়েও প্রশাসনে তার চাকরি হয়েছে।
শুক্রবার নতুন কর্মসূচি ঘোষণা: মেধা মূল্যায়ন মঞ্চ
শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দিনভর সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার পর বিকালে আন্দোলনকারী পরীক্ষার্থীরা জানিয়েছেন,শুক্রবার বিকেল তিনটায় শাহবাগ থেকে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
বৃহস্পতিবার বিকেলে চারুকলার সামনে সংবাদ সম্মেলনে তারা এ কথা জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান।
তিনি অভিযোগ করে বলেন, তারা কোটা বাতিলের দাবিতে যৌক্তিক আন্দোলন করছেন। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও মুখোশধারী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
সিদ্দিকুর রহমান বলেন, আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলছি, আমাদের আন্দোলন শুধু কোটা বাতিলের দাবিতে। আমরা ৩৪তম বিসিএসের ফল বাতিল চাই। এর বাইরে আমাদের কোন লক্ষ্য নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


