somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অহনার সাতকাহন

০৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিঃ দ্রঃ - আজ ১ম পাতায় একসেস পেলাম তাই অহনার সাতকাহন(১ম পর্ব) আবার পোস্ট করলাম। ২য় পর্ব আশা করি আগামীকাল পোস্ট করব।

অতি কাছ থেকে দেখা আমার এক আপনজন অহনার বেদনা মিশ্রিত সত্যিকারের কিছু স্মৃতি উপস্হাপনের চেস্টায় ......................

(১ম পর্ব)

উঃ কি যে ভয়ংকর ছিল সেই রাত ...........হঠাৎ মধ্যরাতে পায়ের ব্যথায় ঘুম ভেঙে দেখি আমার পা দিয়ে রক্ত গঢ়িয়ে বিছানার ধবধবে কাভার লাল হয়ে আছে.. পা টা যেনো অবশ হয়ে আসছে। পাশে মেঝেতে দেখি আমার তথাকথিত স্বপ্নের মানুষ আপনমনে ব্লেড দিয়ে এঁকে যাচ্ছে। আমার আতন্কিত চিৎকারে সবাই ঘুম ভেঙে নতুন বৌকে শান্তনা দিতে আসে।
এইতো সেদিন, মাত্র সাত দিন আগে নতুন পরিবেশে প্রবেশ। শত আপত্তি থাকা সত্বেও বিয়ের পিঁড়িতে বসতে হল।সবাই বলল,বিয়ের পরেও পরীক্ষা দেয়া যাবে।মেডিকেল পড়ুয়া ছেলে , দেখতে রাজপুত্তুর, নামী খানদানী ,আর কি চাই।
দশ বৎসরের সাধনার পর সামনে প্রথম বোর্ড পরীক্ষা , মনে প্রাণে শুধু পড়ার চিন্তা ,বিয়ে টাত অনাকাঙ্খিত ,তাই হয়ত নতুন পরিবেশ , নতুন মানুষ সম্পর্কে খেয়াল ই করা হয়নি। রোবটের মত শুধু সবার আদেশ মেনে চলা।
একজন শান্তনা দিয়ে বললেন, বিয়ের আগে টাইফয়েড হয়েছিলত, তাই ছেলেটা বোধকরি এমন করছে ,কদিন পরেই ঠিক হয়ে যাবে। তখন বয়সটাই বা আর কত,সবেমাত্র ১৬তে পা দিলাম, যে যাই বলছে তাই মেনে নিচ্ছি।
তারপর থেকেই আমার বসবাস শ্বাশুড়ীর সাথে। শ্বাশুড়ীর কড়া নির্দেশ আমি যেন কাউকে কিছু না বলি ।বিশেষ করে বাবার বাড়িতে।আমিও যথাযোগ্য তার আদেশ পালন করি।
তারপরদিন থেকে অনেকদিন তাকে দেখিনি , জানারও ইচ্ছে ছিলনা,পড়ার যে একটা ভাল সুযোগ পাওয়া গেল। পরে শুনেছি হসপিটালাইজড করা হয়েছিল।
২০/২৫ দিন পর একদিন সিদ্ধান্ত হল, পরীক্ষার জন্য আমাকে আমাদের বাসায় পাঠানো হবে। শ্বাশুড়ী সাথে করেই নিয়ে এলেন এবং সবাইকে বললেন, জরুরী কাজে তাঁদের ছেলকে ঢাকার বাইরে যেতে হল তাই আসতে পারিনি।আমিও সম্মতি দিলাম ।বাসায় আসার আগে শ্বাশুড়ী অনেক কিছু শিখিয়ে দিলেন যা পরে সবার বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে সহজ হয়।
তারও কিছুদিন পর হঠাৎ একদিন শ্বাশুড়ী তাঁর ছেলেকে নিয়ে হাজির,বললেন, পড়ার জন্য ছেলেকে ইটালী পাঠাতে হচ্ছে তাই দেখা করতে এলেন। আমিত মহা খুশি যাক ঝামেলা থেকে বাঁচা গেল ।

অহনার বিবাহিত জীবনের একটি অধ্যায় এখানেই শেষ। ..............চলবে......।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×